ড্রোন হামলার পর মস্কো বিমানবন্দরের ফ্লাইট চলাচল ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ১৪:৪৫আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৪:৫৪

মস্কো অঞ্চলে দুটি ইউক্রেনীয় ড্রোনের হামলা ব্যর্থ করা হলেও রাজধানী এবং এর বাইরে অন্তত ৫০ বিমানের ফ্লাইট ব্যাহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়েতসিয়া সোমবার এ তথ্য নিশ্চিত করে।

তারা জানায়, ভনুকোভো, ডোমোদেডোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকভস্কি বিমানবন্দরে ৪৫টি যাত্রীবাহী এবং দুটি পণ্যবাহী বিমান যাত্রা সাময়িকভাবে বাতিল করা হয়েছে।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাজধানী মস্কোর দক্ষিণ-পশ্চিমে ওডিনসোভো জেলায় সোমবার সকালে কিয়েভের দুটি ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে একটি ড্রোনের কিছু অংশ স্থানীয় একটি বাড়িতে পড়লে আহত হন দুইজন।

এদিকে বাখমুতের কাছে ৩ বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করার দাবি করেছে ইউক্রেন। দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার জানান, যুদ্ধ-বিধ্বস্ত শহর বাখমুতের একটি অংশ পুনরুদ্ধার গেলেও দক্ষিণ ফ্রন্টে কোনও বড় অগ্রগতি করতে পারেনি ইউক্রেনীয় সেনারা।

তিনি বলেন, ‘আরও ৩ বর্গ কিলোমিটার এলাকা শত্রুমুক্ত করা হয়েছে। তবে দক্ষিণে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। আমাদের সেনারা বার্দিয়ানস্ক এবং মেলিটোপোল সেক্টরের দিকে এগোচ্ছে।’

সূত্র: আল জাজিরা  

/এসপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম