পুতিনের নির্দেশেই প্রিগোজিনের মৃত্যু: সাবেক সিআইএ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৩, ০৯:১৭আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১১:০৮

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন নিহত হয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক সিআইএ কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান। সিআইএ-র মস্কো স্টেশনের সাবেক এই প্রধান বলেছেন, হত্যা করার সুযোগ তৈরির জন্যই বিদ্রোহের পরও প্রিগোজিনকে গ্রেফতার করা হয়নি। 

মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার সময় টাভার অঞ্চলে বুধবার বেসরকারি মালিকানাধীন একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে ৩ ক্রুসহ দশ জন নিহত হয়েছেন। ওই উড়োজাহাজের যাত্রী তালিকায় রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ছিলেন।

রয়টার্স নিউজ এজেন্সিকে হফম্যান বলেন, ‘জুনে ব্যর্থ বিদ্রোহের পরও প্রিগোজিনকে গ্রেফতার করা হয়নি। প্রিগোজিনকে স্বাধীনতাভাবে চলাফেরা করতে দেওয়া হয়েছিল, যেন এই সুযোগে তারা তাকে সরিয়ে দিতে পারে।’

তিনি বলেন, ‘বিষয়টা আসলে ভ্লাদিমির পুতিনের জন্য শাসনের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। বিদ্রোহের পর যে মানুষটিকে বিশ্বাসঘাতক বলা হয়েছিল তাকে বেঁচে থাকতে দিতে পারেন না পুতিন। এটা হয় না।’

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
কেন্টের হয়ে হাসানের পর এবার খালেদের সাফল্য
কেন্টের হয়ে হাসানের পর এবার খালেদের সাফল্য
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের