মৃত্যু পরোয়ানায় প্রিগোজিন নিজেই সই করেছিলেন: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৩, ১৫:৫৯আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৫:৫৯

রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের পর প্রিগোজিনের মৃত্যু অবধারিত ছিল বলে মন্তব্য করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, মস্কো থেকে ২০০ কিলোমিটার দূরে থামার মুহুর্তে প্রিগোজিন তার নিজের মৃত্যু পরোয়ানায় সই করেছিলেন।

জার্মান ট্যাবলয়েড বিল্ডকে পোডোলিয়াক বলেন, ‘জুনে প্রিগোজিনের বিদ্রোহ এবং তার ভাড়াটে যোদ্ধাদের রুশ ভূখণ্ডে অনুপ্রবেশর ঘটনায় ভ্লাদিমির পুতিন ঘাবড়ে গিয়েছিলেন।’

তিনি বলেন, ‘এই অভ্যুত্থান প্রিগোজিনকে নিশ্চিতভাবেই ওই পরিণতির দিকে নিয়ে গিয়েছিল। কারণ পুতিনকে যে ভয় দেখায় তাকে তিনি ক্ষমা করেন না।’

প্রিগোজিনের ভাগ্য সম্পর্কে রাশিয়ান সরকারি কর্মকর্তাদের কাছ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে রাশিয়ান একটি টিভি স্টেশন দাবি করছে, প্রিগোজিনের মরদেহ প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

ক্রেমলিনপন্থি সারগ্রাদ টিভি নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মরদেহ প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। তবে ডিএনএ পরীক্ষা এখনও হয়নি।

বিমান দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট। শীর্ষ রুশ প্রতিরক্ষা কর্মকর্তাদের ঘোর সমালোচক প্রিগোজিনের মৃত্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলে, নিশ্চিতভাবেই নানা প্রশ্নের দানা বাঁধবে।

গ্রে জোন নামে একটি ওয়াগনার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলের দাবি, বিমানটিকে গুলি করে নামানো হয়েছে। তবে এ দাবির পক্ষে তারা কোনও প্রমাণ দিতে পারেনি।

ওই বিমানে শীর্ষ ওয়াগনার কমান্ডার দিমিত্রি উটকিনও ছিলেন বলে জানা গেছে।

বিধ্বস্তের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে রাশিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ। 

সূত্র: আল জাজিরা  

/এসপি/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের