প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৩

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি অর্থাৎ ওজোপাডিকোর প্রি-পেইড মিটার ভেন্ডিং কার্যক্রমে সৃষ্ট কারিগরি সমস্যা সমাধান করে সিস্টেম পুনরুদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ সেপ্টেম্বর দুপুর ১টা ১৩ মিনিটে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড ভেন্ডার সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কোম্পানির কারিগরি বিশেষজ্ঞ দল দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষার পর ১৫ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে প্রি-পেইড সিস্টেম পুনরুদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রি-পেইড মিটারের রিচার্জ সংক্রান্ত সব সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে।

এদিকে ওই সময়ে ওজোপাডিকোর বিভিন্ন অঞ্চলে ফেসকেল গ্রাহকরা প্রি-পেইড মিটারের ভেন্ডিং সম্পন্ন করতে প্রতিবন্ধকতার সম্মুখীন হন। অনাকাঙ্ক্ষিত এ সমস্যার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব গ্রাহকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ভবিষ্যতে এ ধরনের সমস্যা দ্রুত সমাধানে ওজোপাডিকো কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার
কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতি
সর্বশেষ খবর
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’
চট্টগ্রামে এক ভবন থেকে গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে
চট্টগ্রামে এক ভবন থেকে গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত