প্রিগোজিনকে নিয়ে মিথ্যাচার করছে পশ্চিম: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৩, ১০:৫০আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১০:৫০

ওয়াগনার গ্রুপের ভাড়াটে নেতা ইয়েভজেনি প্রিগোজিনকে রুশ সরকারের নির্দেশে হত্যা করা হয়নি। পশ্চিমাদের তোলা এই অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ উল্লেখ করে ক্রেমলিন জানিয়েছে, বিমান দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে ডিএনএ রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত।   

রুশ তদন্তকারীরা বুধবার মস্কোর উত্তর-পশ্চিমে দুর্ঘটনার ঘটনাস্থল থেকে ১০টি মরদেহ এবং ফ্লাইট রেকর্ডার উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চালানোর কথা জানিয়েছে রুশ সরকার।

কদিন আগেও ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্টের শক্তিশালী হাতিয়ার ছিল ওয়াগান গ্রুপ। আর এই গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ছিলেন পুতিনের অন্যতম আস্থাভাজন। তবে জুনে রুশ সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন প্রিগোজিন। সদস্যদের নিয়ে মস্কোর দিকে যাত্রা করেন তিনি। তবে ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান পাল্টান তিনি। বেলারুশের প্রেসিডেন্টের হস্তক্ষেপে বিদ্রোহ থেকে সরে বেলারুশে চলে যান প্রিগোজিন।  

পশ্চিমাদের দাবি, বিদ্রোহ থেকে সরে আসায় এমন পরিণতির মুখে পড়েছিলেন প্রিগোজিন। বিমান বিস্ফোরণের ঘটনাটি ওয়াগনার বিদ্রোহের প্রতিশোধ হিসেবে দেখছে তারা। বিদ্রোহটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ২৩ বছরের শাসনের জন্য শক্ত চ্যালেঞ্জ তৈরি করেছিল।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্টভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, ‘ইয়েভজেনি প্রিগোজিনসহ বিমানের যাত্রীদের মর্মান্তিক মৃত্যু ঘিরে অনেক জল্পনা-কল্পনা চলছে। এই জল্পনাগুলো পশ্চিমারা তৈরি ও প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা।’

ক্রেমলিন প্রিগোজিনের মৃত্যুর আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পেয়েছে কিনা জিজ্ঞাসা করা হলে পেসকভ বলেন, ‘প্রয়োজনীয় সব আলামত বিশ্লেষণ করা হবে। সব পরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হবে।’

পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বিদ্রোহের অবসান ঘটানোর চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। তিনি বলেন, ‘রুশ নেতা প্রিগোজিনের হত্যার নির্দেশ দিয়েছিলেন, এটা আমার বিশ্বাস হয় না।’

তিনি বলেন, ‘আমি পুতিনকে চিনি। তিনি খুব শান্ত এবং স্থির। আমি কল্পনাও করতে পারি না যে পুতিন এটা করেছেন বা এর জন্য পুতিনই দায়ী। এটা খুবই অ-পেশাদার কাজ হয়েছে।’

সূত্র: আল জাজিরা

/এসপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
সর্বশেষ খবর
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার