ভারতে ২০ লাখ কোটি রুপির বাজেট, গ্রামীণ অর্থনীতিতে প্রাধান্য

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০১আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৩
image

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভারতে কৃষক ও গ্রামীণ জনগণের উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে ২০১৬-১৭ অর্থবছরের জন্য মোট ১৯ লাখ ৭৮ হাজার কোটি রুপির বাজেট বরাদ্দের প্রস্তাব দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। সোমবার লোকসভায় এ বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর মোদী সরকারের তৃতীয় বাজেট এটি। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, আনন্দবাজার-সহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে বাজেটের বিস্তারিত তুলে ধরা হয়।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী অরুণ জেটলি আগামী পাঁচ বছরের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার ঘোষণা দেন। তিনি বলেন, ‘যদিও চীন বিশ্বের সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধির অর্থনীতির দেশ, তারপরও ভারত বিশ্ব অর্থনীতি কম গুরুত্বপূর্ণ নয়।’
সে সময় ভারতের খাদ্য নিরাপত্তায় প্রধান ভূমিকা পালন করায় দেশটির ১২ কোটি কৃষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অরুণ জেটলি বলেন, ‘আমাদের আয়ের নিরাপত্তার জন্য অবশ্যই কৃষেকের কাছে যেতে হবে।’ তিনি জানান, গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য এবারের বাজেটে ১২ দশমিক ৭০ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।
এবারের বাজেটে সেচ ব্যবস্থার উন্নয়নে ৮৯টি প্রকল্প, কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে পৌঁছাতে গ্রামীণ সড়কের উন্নয়নে বিনিয়োগ দ্বিগুণ করা, লাখ লাখ বাড়িতে গ্যাস সরবরাহ এবং গ্রামের অবহেলিত নারী উদ্যোক্তাদের জন্য ফান্ড গঠন করার প্রস্তাব রয়েছে। বাজেটে গ্রামীণ অর্থনীতি, স্বাস্থ্য এবং সামাজিক খাতে ব্যয় বাড়ানোকে আসন্ন অঙ্গরাজ্য নির্বাচনে দলের গ্রহণযোগ্যতা বাড়ানোর কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বাজেটে গ্রামে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, শস্য বীমা প্রকল্প চালু এবং গ্রামে ইন্টারনেট সুবিধা বাড়ানোর কথা বলা হয়েছে। আর আগামী দুই বছরের মধ্যে দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি অঙ্গীকার করেন, ‘গত বছরের ৩ দশমিক ৯০ শতাংশ বাজেট ঘাটতি ২০১৬-১৭ অর্থবছরে ৩ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হবে।’

উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর মোদি সরকার কর ব্যবস্থার ব্যাপক সংস্কার ও অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে দেশে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল।
সূত্র: বিবিসি, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, আনন্দবাজার

/এসএনএইচ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম