জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বর্জনের ঘোষণা উত্তর কোরিয়ার

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৬, ১৪:১৭আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৪:১৭
image

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু ইয়ং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) অধিবেশনে আর অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। ইউএনএইচআরসি’র বিরুদ্ধে রাজনীতিকীকরণ এবং উত্তর কোরিয়াকে এককভাবে দোষী সাব্যস্ত করার প্রবণতার অভিযোগ এনে এমন ঘোষণা দেওয়া হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার এমন সিদ্ধান্ত দেশটিকে জাতিসংঘের অন্য দেশগুলো থেকে আরও বিচ্ছিন্ন করে দিতে পারে।
মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে যোগ না দেওয়ার ঘোষণা দিয়ে কাউন্সিল বরাবর উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি-সু-ইয়ং একটি বিবৃতি দেন। বিবৃতিতে, তিনি অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো দেশত্যাগী উত্তরে কোরীয় নাগরিকদেরকে টাকা দিয়ে সাক্ষ্য আদায় করছে। তিনি আরও বলেন, ‘কাউন্সিলের ঠিক করে দেওয়া নীতি মানতে উত্তর কোরিয়া বাধ্য নয়।’
উত্তর কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং স্যাটেলাইট স্থাপনের প্রতিক্রিয়ায় কী ব্যবস্থা নেওয়া হবে তা ঠিক করতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা রয়েছে। 

উল্লেখ্য, ২০১৪ সালে জাতিসংঘের প্রতিবেদনেগুম, জোরপূর্বক শ্রম, নির্যাতন, ধর্ষণ ও শিশুহত্যার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করা হয়। সূত্র: বিবিসি

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম