ব্যাংককে বৈঠক করবেন চীনা ও মার্কিন প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৪, ১৩:৪৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৮:০৯

ব্যাংককে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করবেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে কথোপকথন আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন উভয় দেশের নেতারা। এর ভিত্তিতেই উভয় দেশের প্রতিনিধিরা শুক্রবার এবং শনিবার আলোচনা করবেন। জাপানি সংবাদমাধ্যম নিক্কি এশিয়া এই খবর জানিয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, থাই প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

একটি পৃথক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই বৈঠকের ঘোষণা দিয়েছে।

বৈঠকটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের দুই মাসেরও বেশি সময় পরে হতে যাচ্ছে। তখন সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি)-এর শীর্ষ সম্মেলনের ফাঁকে বাইডেন ও শি প্রায় চার ঘণ্টা বৈঠক করেছিলেন। এসময় বাইডেন ও শি একটি প্রেসিডেনশিয়াল হটলাইন খোলার, সামরিক যোগাযোগ পুনরায় শুরু করার এবং ফেন্টানিল উৎপাদন রোধে কাজ করতে সম্মত হয়েছিলেন। তবে তাইওয়ান নিয়ে তাদের মধ্যে তখনও মতবিরোধ দেখা গিয়েছিল।

এক বিবৃতিতে হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, ‘২০২৩ সালের নভেম্বরে উডসাইড সামিটে উভয় দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ বজায় রাখা এবং দায়িত্বের সঙ্গে সম্পর্ক পরিচালনা করার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট বাইডেন এবং প্রেসিডেন্ট শি দিয়েছিলেন তার ভিত্তিতেই এই বৈঠক হতে যাচ্ছে।’

তিনি বলেন, জ্যাক সুলিভান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এবং উপ-প্রধানমন্ত্রী পার্নপ্রী বাহিদ-নুকারার সঙ্গেও দেখা করবেন।

ওয়াটসন আরও বলেন, ‘এই বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্র-থাইল্যান্ড চুক্তিবদ্ধ জোট এবং অংশীদারিত্বের গুরুত্ব পুনর্ব্যক্ত করবেন সুলিভান। একইসঙ্গে দ্বিপাক্ষিক ও বৈশ্বিক ইস্যুতে একটি নিদিষ্ট পরিসরে সহযোগিতা জোরদার করার সুযোগ নিয়েও আলোচনা করবেন তিনি।’

/এএকে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান