স্পেনে জোট সরকার গঠনে আবারও ব্যর্থ সমাজতন্ত্রীরা

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০১৬, ১৬:০৫আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৬:০৫
image

সোশ্যালিস্ট নেতা পেড্রো স্যানশেজ স্পেনে জোট সরকার গঠনের প্রচেষ্টায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ব্যর্থ হলেন সোশ্যালিস্ট পার্টির নেতা পেড্রো স্যানশেজ। তার জোট সরকার গঠনের প্রস্তাবটি আবারও নাকচ করে দিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। আগামী ২ মে’র মধ্যে এমপিরা যদি সরকার গঠন না করতে পারেন, তবে জুনে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়ের পপুলার পার্টি ১২২টি আসন পেয়েছে। বিপরীতে সোশ্যালিস্ট পার্টি পেয়েছে ৯০টি আসন। কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় স্পেনে রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়ের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। এদিকে মধ্য-ডানপন্থী দল সিউডাডানোসের সঙ্গে জোটবদ্ধ সরকার গঠনের প্রস্তাবের পক্ষে এমপিদের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্যানশেজ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়,  জোট সরকার গঠনের প্রশ্নে শুক্রবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে ২১৯-১৩১ ভোটে তা নাকচ হয়ে যায়। এর আগে বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতেও হেরে যান স্যানশেজ। তবে এরপরও আশা ছাড়েননি এই সমাজতান্ত্রিক নেতা। শুক্রবার ভোটাভুটিতে হেরে যাওয়ার পর স্যানশেজ বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব।’

তবে সিউডাডানোসের সঙ্গে জোটবদ্ধ সরকার গঠনের জন্য স্যানশেজের প্রস্তাবকে ‘নাট্যমঞ্চ’ বলে উল্লেখ করেছেন রাজোয়।

উল্লেখ্য, গত তিন দশকেরও বেশি সময় ধরে পপুলার পার্টি ও সোশ্যালিস্ট পার্টি পালাক্রমে স্পেনের সরকার পরিচালনা করে আসছে। এবারের নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীল পপুলার পার্টি সবচেয়ে বেশি ভোট পেলেও প্রয়োজনীয় আসনসংখ্যা থেকে অনেক দূরে রয়ে গেছে৷ এবারের নির্বাচনে উত্থান হয়েছে নতুন দুই রাজনৈতিক দলের৷ বামপন্থি ‘পোদেমোস' পার্টি ৬৯টি আসন এবং উদারপন্থী সিউডাডানোস পার্টি ৪০টি আসন পেয়েছে।  সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম