ভারতের বিমানবাহী রণতরীতে আগুন

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৬, ০৯:৩৮আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১২:১০

ভারতের বিমানবাহী রণতরী আইএনএস 'বিরাট’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আশু সিং নামের এক নাবিক মারা গেছেন। আহত হয়েছেন তিনজন। মৃত নাবিক বিরাটের চিফ ইঞ্জিনিয়ারিং মেকানিক ছিলেন। গোয়ার হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

এছাড়া আগুন এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আরও তিন নাবিক। তাদের চিকিৎসা চলছে। অবশ্য তারা বিপদমুক্ত বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

রবিবার আইএনএস বিরাট-এর বয়লার রুমে গরম বাষ্প ছড়িয়ে পড়ে আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ভারতের বিমানবাহী রণতরীতে আগুন

আইএনএস বিরাটকে রবিবার বিকেলে গোয়াতে মোতায়েনের পর এই অগ্নিকাণ্ড হয়। স্বাভাবিক তৎপরতার অংশ হিসেবেই গোয়াতে এ বিমানবাহী রণতরীটি মোতায়েন করা হয়েছিল।

চলতি বছরের শেষ দিকে আইএনএস বিরাটকে নৌবাহিনীর দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হবে। অবশ্য রবিবারই শেষবারের মতো এ রণতরী থেকে আকাশে উড়েছে সি হ্যারিয়ার জঙ্গিবিমান। আর এ দিনটিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

২০১৩ সালেও মুম্বাই উপকূলে মোতায়েন থাকার সময়ে এ রণতরীতে এক দফা আগুন ধরেছিল। শীতাতপ ব্যবস্থার ত্রুটির কারণে সে সময় আগুন ধরলেও ভারতীয় নৌবাহিনীর সদর দফতর থেকে তখন একে ছোটখাট ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছিল। সূত্র: এনডিটিভি।

/এমপি/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম