জুলাই নাগাদ মিলতে পারে নিখোঁজ মালয়েশীয় বিমানের সন্ধান

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৬, ১৪:৫৩আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৪:৫৫

নিখোঁজ মালয়েশীয় বিমান এমএইচ৩৭০-এর খোঁজ পেতে কয়েক মিলিয়ন ডলারের অনুসন্ধান কাজ শেষ হতে চলেছে। আগামী জুনের মধ্যেই বিমানটির সন্ধান পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন এ সংক্রান্ত অনুসন্ধান টিমের প্রধান এবং অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর প্রধান কমিশনার মার্টিন ডোলান। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে।

মার্টিন ডোলান বলেন, আমরা অনুসন্ধান অঞ্চলের তিন চতুর্থাংশ এলাকায় অনুসন্ধান তৎপরতা চালিয়েছি। তবে এখন পর্যন্ত বিমানটির সন্ধান মেলেনি। এর ফলে মনে হচ্ছে, এখন যেসব এলাকায় আমরা অভিযান পরিচালনা করিনি সেখানে এটির সন্ধান মিলতে পারে।

জুলাই নাগাদ মিলতে পারে নিখোঁজ মালয়েশীয় বিমানের সন্ধান

২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিল। যাত্রার পর ২৩৯ আরোহী নিয়ে সেটি নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর দু’বছরেও এর কোনো হদিস পাওয়া যায়নি। এমনকি এখনও পর্যন্ত একজন আরোহীরও সন্ধান মেলেনি। ধারণা করা হয়, বিমানটি ভারত মহাসাগরে পতিত হয়েছে।

গতবছর ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপে দুই মিটার লম্বা ‘ফ্ল্যাপেরন’ নামে পরিচিত বিমানের একটি ডানার সন্ধান মেলে। সেটিকে নিখোঁজ মালয়েশীয় বিমানটির বলে মনে করা হয়েছিল। তবে চলতি মাসে মোজাম্বিকে খুঁজে পাওয়া এক ধ্বংসাবশেষ এই অনুসন্ধানে নতুন মাত্রা আনে।

ডোলান বলেন, ‘আমরা এখনও বিমানটি খুঁজে বের করতে পারিনি। তবে এখনও ৩০ হাজার বর্গকিলোমিটারের একটা বড় অঞ্চলে অনুসন্ধান চালানো বাকি রয়েছে। আর এজন্য বিমানটি খুঁজে পাওয়ার ব্যাপারে এখনও আমরা আশাবাদী।’

কুয়ালালামপুর থেকে বেইজিংগামী ওই ফ্লাইটটিতে বেশিরভাগ যাত্রীই ছিলেন চীন, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ার নাগরিক। এই তিনটি দেশের সরকার জানিয়েছে, পুরো এলাকায় তল্লাশি চালানোর পরেও নতুন কোনও গ্রহণযোগ্য তথ্য না পেলে তারা অনুসন্ধান কার্যক্রম বন্ধ করে দেবেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম