শরণার্থীদের ঠেকাতে হাঙ্গেরি সীমান্তে সেনা মোতায়েন বাড়ছে

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০১৬, ১৪:৪৫আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৪:৪৬
image

হাঙ্গেরি-সার্বিয়া সীমান্তে কাঁটাতারের বেড়া হাঙ্গেরি সরকার দেশজুড়ে চলমান জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে আরও দেড় হাজার পুলিশ ও সেনা সদস্যকে সার্বিয়া সীমান্তে মোতায়েন করার ঘোষণা দিয়েছে। বুধবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী স্যান্ডোর পিন্টার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।  
স্লোভেনিয়া সীমান্ত বন্ধের ঘোষণা দেওয়ার একদিন পরই হাঙ্গেরির তরফে এই ঘোষণা এলো। সীমান্তে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে পিন্টার বলেন, ‘আমরা জানি না, বলকান অঞ্চলের দেশগুলোর সীমান্ত বন্ধের সিদ্ধান্তের পর শরণার্থীরা কেমন আচরণ করবেন।’ গত বছর থেকেই মেসিডোনিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়া সীমান্তে নিষেধাজ্ঞা জোরদার করা হয়েছে। যার মধ্যে রয়েছে সার্বিয়ার সঙ্গে হাঙ্গেরির সীমান্তে ১৭৫ কিলোমিটার এলাকায় কাঁটাতার নির্মাণ।
হাঙ্গেরির পুলিশের এক মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, হাঙ্গেরি-সার্বিয়া সীমান্তে কয়েকটি ফাটল রয়েছে, প্রতিদিন  সীমান্ত পারাপারের সময় প্রায় ১০০ থেকে ২০০ জন মানুষকে পুলিশ কর্তৃপক্ষ আটক করে। পুলিশ জানিয়েছিল, মঙ্গলবার ১২৭ জনকে আটক করা হয়েছিল। ১ মার্চ থেকে আটকের এই সংখ্যাটি ৯৭৬ জন।
হাঙ্গেরিয়ান অ্যাসোসিয়েশন ফর মাইগ্রেন্টস-এর পরিচালক আন্দ্রাস কোভাটস জানিয়েছেন, হাঙ্গেরির কারাগার এবং ক্যাম্পগুলোতে শরণার্থীর সংখ্যা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এখন প্রায় দ্বিগুণ হয়ে উঠেছে। তিনি বলেন, ‘সার্বিয়া থেকে কতজন এখানে প্রবেশ করেছে, সে সম্পর্কে আমাদের কাছে কোনও তথ্য নেই।’

গত বছর ১ লাখ ৭৭ হাজার ১৩৫ জন আশ্রয় লাভের জন্য আবেদন করলেও কেবলমাত্র ১৪৬ জনের আবেদন গ্রহণ করা হয়। আরও ৩৬২ জনকে অস্থায়ীভাবে সেখানে থাকার অনুমতি দেওয়া হয়।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২০১৫ সালে প্রায় ১০ লাখ শরণার্থী নৌকায় করে ইউরোপে আসে। আর চলতি বছরে এখন পর্যন্ত অন্তত ১ লাখ ৪১ হাজার ৯৩০ জন ইউরোপে পৌঁছেছে। সূত্র: আলজাজিরা।  

/এসএ/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম