পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১০

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০১৬, ২১:২২আপডেট : ১০ মার্চ ২০১৬, ২১:২৩

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেলুচিস্তান লিবারেশন আর্মি নামের ওই সংগঠনের একজন জ্যেষ্ঠ কমান্ডারসহ ১০ জন নিহত হয়েছেন। বেলিুচিস্তানের সিবি জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেলুচিস্তান সরকারের মুখপাত্র আনোয়ারুল হক কাকর। তিনি জানান, জঙ্গিদের সঙ্গে কয়েক ঘণ্টার এ বন্দুকযুদ্ধে আট জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১০

তিনি বলেন, আমি এ সংঘর্ষে নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি’র শীর্ষ পর্যায়ের একজন কমান্ডারের মৃত্যুর খবর নিশ্চিত করছি। নিহত ওই কমান্ডারের নাম আসলাম আচৌ ওরফে মেরিক বালুচ। তার মৃতদেহ বর্তমানে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে।

আনোয়ারুল হক কাকর বলেন, নিহত আসলাম আচৌ ওরফে মেরিক বালুচ মূলত আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে পাকিস্তানে এসেছেন। ১৯৯২ সালে তিনি বেলুচিস্তানে আসেন। একপর্যায়ে তিনি বেলুচিস্তান লিবারেশন আর্মিতে যোগ দিয়ে সংগঠনটির একজন গুরুত্বপূর্ণ কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন। সূত্র: ডন।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম