এবার নেহেরু বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই কানহাইয়ার ওপর হামলা

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০১৬, ১৪:১২আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৪:১২
image

কানহাইয়া (বামে) এবং তার হামলাকারী (ডানে) দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারের ওপর বৃহস্পতিবার ক্যাম্পাসের ভেতরেই হামলা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্লকে এ হামলা চালানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার জেএনইউ-র প্রশাসনিক ব্লকে জাতীয়তাবাদ নিয়ে একটি সেমিনারে কথা বলছিলেন কানহাইয়া। বহিরাগত এক ব্যক্তি তাকে কথা বলার জন্য ডাক দেন। কানহাইয়া সামনে আসতেই শুরু হয় অশ্লীল ও অশ্রাব্য গালি। এক পর্যায়ে ওই ব্যক্তি কানহাইয়াকে থাপ্পড় মারেন। কানহাইয়ার ওপর হামলা হয়েছে দেখে ঘটনাস্থলের আশেপাশের শিক্ষার্থীরা ছুটে আসেন। তারা নিরাপত্তারক্ষীদের সহায়তায় ওই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেন। অবশ্য হামলায় কানহাইয়া গুরুতর আঘাত পাননি।
জেএনইউ ক্যাম্পাসে কানহাইয়ার ওপর হামলা চালায় এই ব্যক্তি

ধরা পড়ার পর হামলাকারী বলেন, সেনাবাহিনী ও ভারত-বিরোধী কথা বলার কারণেই তিনি কানহাইয়ার ওপর হামলা করেছেন। তবে হামলাকারীর পরিচয় পাওয়া যায়নি।

এর আগে সংঘ পরিবার এবং বিজেপিকে আক্রমণ করে কথা বলায় সম্প্রতি কানহাইয়ার জিভ কেটে নেওয়ার নির্দেশ দেন বিজেপির এক যুবনেতা। তিনি কানহাইয়ার জিভ কর্তনের জন্য ৫ লাখ রুপি পুরস্কারও ঘোষণা করেন। আবার ‘পূর্বাচল সেনা’ নামের এক সংগঠনের নামে প্রচারিত পোস্টারে কানহাইয়াকে গুলি করে মারলে ১১ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে আফজাল গুরুর সমর্থনে আয়োজিত বিতর্কিত কর্মসূচিতে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ১২ ফেব্রুয়ারি কানহাইয়া কুমারকে গ্রেফতার করে পুলিশ। ২ মার্চ দিল্লির হাইকোর্ট কানহাইয়ার ছয় মাসের শর্তাধীন জামিন মঞ্জুর করেন। সূত্র: এনডিটিভি।  

/এসএ/এফইউ

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম