প্যারিসে দুই কিশোরীর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৬, ০৮:৫২আপডেট : ১২ মার্চ ২০১৬, ০৯:০১
image

ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী গোয়েন্দারা ১৭ এবং ১৫ বছরের দুই কিশোরীকে গ্রেফতার করেছেন। তাদের বিরুদ্ধে প্যারিসিয়ান কনসার্ট হলে হামলা পরিকল্পনার অভিযোগ করা হয়েছে।

প্যারিসের প্রসিকিউটর অফিস বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, বুধবার সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী গোয়েন্দারা তদন্তের অংশ হিসেবে দুই কিশোরীকে গ্রেফতার করেছেন। ফ্রান্সের বিএফএমটিভি টেলিভিশন চ্যানেলে প্রথম এই খবরটি প্রকাশিত হয়।

প্যারিস হামলার চার মাস পর গ্রেফতার করা হলো দুই কিশোরীকে

প্রসিকিউটররা জানিয়েছেন, প্রাথমিকভাবে ওই দুই কিশোরীর বিরুদ্ধে সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ আনা হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের কাছ থেকে কোনও অস্ত্র পাওয়া যায়নি। তবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চিন্তা-ভাবনার পর্যায়ে রয়েছে বলে জানান প্রসিকিউটররা।

ওই কিশোরীদের মধ্যে কনিষ্ঠজনকে সাময়িক হেফাজত এবং অপরজনকে বিচারিক হেফাজতে রাখার আবেদন করেছেন প্রসিকিউটররা। তবে কিশোরীদের পরিচয় সম্পর্কে কিছু জানাননি তারা।

গত বছরের ১৩ নভেম্বর প্যারিসে ব্যাটাক্লান কনসার্ট হল সহ কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হন। ওই ঘটনার চার মাস পর এই কিশোরীদের গ্রেফতার করা হলো। সূত্র: দ্য গার্ডিয়ান।  

/এসএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম