পাকিস্তানে বোমা হামলায় ২ শিশু নিহত, আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ১৬:৩৩আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৬:৩৭

পাকিস্তানে বোমা হামলায় ২ শিশু নিহত হয়েছে। আর ৭ পুলিশ সদস্যসহ ১৬ জন আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তারা বলেছেন, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পিশিন এলাকায় শনিবার (২৪ আগস্ট) এই হামলা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পিশিনের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মানজুর বুলেদি বলেছেন, শহরে পুলিশের প্রধান কার্যালয়ের কাছে এই হামলা হয়েছে। মোটরসাইকেলে স্থাপিত বোমাটি রিমোট নিয়ন্ত্রিত ছিল। বিস্ফোরণের সময় ওই দুই শিশু সেখান দিয়ে অতিক্রম করছিল।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। নিহত শিশু দুটিকে শহীদ বলে উল্লেখ করেছেন তিনি। বিবৃতিতে তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন বলেছে, দেশটিতে, বিশেষত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে, পুলিশ কর্মকর্তা ও তল্লাশিচৌকিতে হামলার সর্বশেষ ঘটনা এটি।

/এসকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম