যৌন নিপীড়নকারী শান্তিরক্ষীদের দেশে ফেরত পাঠানোর প্রস্তাব পাস

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৬, ১৩:৪৬আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৩:৪৬

জাতিসংঘের শান্তিরক্ষী দল জাতিসংঘের শান্তিরক্ষীদের কারও বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইউনিটকে দেশে ফেরত পাঠানোর একটি প্রস্তাব পাস করেছে নিরাপত্তা পরিষদ। শান্তিরক্ষীদের বিরুদ্ধে গত কয়েক বছরে যেসব যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই প্রথম নিরাপত্তা পরিষদে কোন প্রস্তাব পাস হলো।
নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের মধ্যে চৌদ্দটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও, নিজেদের দেওয়া কিছু সংশোধনী প্রস্তাব গ্রহণ না করায় মিসর ভোট দেওয়া থেকে বিরত থাকে।
গতবছর জাতিসংঘের ১০টি মিশনের শান্তিরক্ষীদের বিরুদ্ধে শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের ৬৯টি অভিযোগ ওঠে যা আগের বছরের চেয়ে বেশি। ২০১৪ সালে এই অভিযোগের সংখ্যা ছিল ৫২টি। যাদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে, তাদের মধ্যে রয়েছে সামরিক সদস্য, আন্তর্জাতিক পুলিশ, অন্যান্য শাখার কর্মী ও স্বেচ্ছাসেবীরাও।
জাতিসংঘের নিয়ম অনুযায়ী, কোনও শান্তিরক্ষীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠলে, সংশ্লিষ্ট দেশই তার তদন্ত করবে এবং ব্যবস্থা নেবে। তবে ব্যাপক হারে যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় এ ধরণের ঘটনা রোধে জাতিসংঘের ব্যর্থতারও অভিযোগ ওঠে।
এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের করা প্রস্তাবের খসড়া অনুযায়ী, যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যাবে, তাদের দেশে পাঠিয়ে দেয়া হবে। ওই অভিযোগ তদন্তে শান্তিরক্ষী কন্টিনজেন্টের গাফিলতি দেখা গেলে, পুরো দলটিকেই দেশে পাঠানো হবে। তবে অনেক দেশ উদ্বেগ জানিয়ে বলছে, এর ফলে হয়তো নিরপরাধ সৈন্যরাও অন্যদের মতো শাস্তির শিকার হবেন। সূত্র: বিবিসি
/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম