ভারতে মাওবাদী হামলায় ২ বিএসএফ সদস্য নিহত, আহত ৪

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৬, ১৪:৪৩আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৪:৪৫
image

শনিবার ছত্তিশগড়ে সন্দেহভাজন মাওবাদী হামলায় ২ বিএসএফ জওয়ান নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। ছত্তিশগড়ে কানকার জেলায় এই হামলার ঘটনা ঘটে।

নিহত জওয়ানরা হলেন – বিজয় কুমার এবং রাকেশ নেহরা। আহতরা হলেন – মনোজ কুমার, এস থমসন, জগদীশ কে এবং বাপ্পা ডি।

ভারতে মাওবাদী হামলায় ২ বিএসএফ সদস্য নিহত, আহত ৪

কর্মকর্তারা জানিয়েছেন, রাত আড়াইটার দিকে ছত্তিশগড়ের ছোটেবেঠিয়া-পাখানজর জঙ্গলে বর্ডার সিকিউরিটি গার্ডে সদস্যরা টহল দেওয়ার সময় মাওবাদীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। এ সময় ২ জওয়ান নিহত এবং আরও ৪ জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে।

কানকার জেলার ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) জয়ন্ত বৈষ্ণব জানিয়েছেন, বিএসএফ এবং স্থানীয় পুলিশ সদস্যরা রাতে যৌথভাবে টহল দিচ্ছিলেন। তখন মাওবাদীরা এলোপাথারি গুলি চালালে ছয় বিএসএফ সদস্য আহত হন। এর মধ্যে দুইজন নিহত হন। আহতদের রায়পুরের রামকৃষ্ণ কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান বৈষ্ণব। 

পুলিশ জানিয়েছে, মাওবাদীদের ডাকা একদিনের হরতালের (বন্ধ) অংশ হিসেবেই তারা এই হামলা চালায়। জেলার বিভিন্ন দেওয়ালে লাগানো পোস্টার থেকে জানা যায়, নিরাপত্তা বাহিনীর ‘এনকাউন্টার’ এবং আদিবাসীদের ওপর হামলার অভিযোগে একদিনের হরতালের ডাক দেয় মাওবাদীরা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।  

/এসএ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম