স্পেসওয়াকে প্রথমবার ধনকুবের পাঠালো স্পেসএক্স

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ২০:২০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৪

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশযাত্রা সেবাদানকারী প্রতিষ্ঠান স্পেস এক্স প্রথমবারের মতো চারজন বেসরকারি নভোচারীকে মহাকাশে প্রেরণ করেছে। পাঁচ দিনের এই ‘পোলারিস ডন মিশন’-এর আওতায় ‘স্পেস এক্স ক্রু ড্রাগন ক্যাপসুল’ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) যাত্রা শুরু করে। এই অভিযানে নতুন স্পেসস্যুটের পরীক্ষামূলক ব্যবহার করা হবে। পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে প্রথম মহাকাশ পদচারণা (স্পেসওয়াক) করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্পেস এক্সের নভোযান উৎক্ষেপণ বিভাগের পরিচালক ফ্র্যাংক মেসিনা রেডিওর মাধ্যমে নভোচারীদের বলেছেন, ‘ধ্রুবতারার দিকে তাকিয়ে আপনার কল্পনা করুন সেইসব ভবিষ্যৎ অনুসন্ধানীদের কথা, যাদের জন্য আপনারা অনুপ্রেরণা হয়ে থাকবেন। আপনাদের দক্ষতা, বীরত্ব ও লক্ষ্যে পৌঁছাতে দলগত সক্ষমতার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। পৃথিবী থেকে আপনাদের প্রতি আমাদের ভালোবাসা রইল।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থিত মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা’র কেনেডি স্পেস সেন্টার থেকে এই মহাকাশযান উৎক্ষিপ্ত হয়। এক ধনকুবের উদ্যোক্তা, সামরিক যুদ্ধবিমানের এক সাবেক পাইলট, দুই স্পেস এক্স কর্মীকে নিয়ে নভোযানটি আন্তর্জাতিক সময় ৯টা ২৩ মিনিটে যাত্রা শুরু করে।

উৎক্ষেপণের প্রায় সাড়ে নয় মিনিট পর ক্যাপসুলটি কক্ষপথে পৌঁছায়। এর তিন মিনিট পর ক্যাপসুল থেকে তার ‘সাপোর্ট ট্যাংক’ বিচ্ছিন্ন হয়। এ সময় নভোযানে থাকা ক্যামেরায় সূর্যস্নাত পৃথিবীর ওপর স্থির হয়ে থাকা ক্যাপসুলের একটি অপূর্ব দৃশ্য দেখা যায়।

ক্যাপসুলের ফ্যালকন নাইন বুস্টার একটি সামুদ্রিক প্যাডে নিরাপদে অবতরণ করেছে।

ড্রাগন ক্যাপসুলের এখন পর্যন্ত পঞ্চম ও সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অভিযান ছিল এটি। পর্যায়ক্রমে নভোযানটি একটি ডিম্বাকৃতি কক্ষপথে অবস্থান নেবে। কক্ষপথে আবর্তনকালে পৃথিবী থেকে ক্যাপসুলটির সর্বনিম্ন দূরত্ব হবে ১শ’ ৯০ কিলোমিটার। আর সর্বোচ্চ দূরত্ব হবে ১ হাজার ৪শ’ কিলোমিটার। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো চন্দ্র অভিযানের পর মহাকাশে কোনও মানুষের ভ্রমণ করা সর্বোচ্চ পথ হতে যাচ্ছে এটি।

পূর্বে কেবল সরকারি উদ্যোগে কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত নভোচারীরাই স্পেসওয়াকের জন্য নির্বাচিত হতেন। ২০০০ সালে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত তাদের তত্ত্বাবধানে প্রায় ২ শ’ ৭০ টি স্পেসওয়াক হয়েছে। আর চীনের তিয়ানগং স্পেস স্টেশনের মাধ্যমে হয়েছে ১৬টি। 

/এসকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম