ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগের বিপরীতে ভারতের ল’ইয়ারস কালেক্টিভের বিবৃতি

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৬, ১৮:১৫আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৯:০৪
image

ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগের বিপরীতে ভারতের  ল’ইয়ারস কালেক্টিভের বিবৃতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে লইয়ারস কালেক্টিভ (এলসি)-এর বিরুদ্ধে ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট, ২০১০ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে এলসি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে প্রতিবাদ। বিবৃতিটি ভাষান্তর করে বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

এলসি একটি সামাজিক প্রতিষ্ঠান। ভারতের সংবিধানে বর্ণিত নাগরিকদের জন্য গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, আইনি সহায়তা ও পরামর্শ প্রদান, আইন বিষয়ক সেমিনার ও আলোচনা সভা আয়োজন এবং আইনী সংস্কারের জন্য প্রচারণা চালানোর মধ্যদিয়ে জনগণের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার বৃদ্ধির লক্ষ্যে ১৯৮১ সালে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। গত ৩৫ বছরে সংবিধান এবং আইন পরিপন্থী কোনও কাজ করেনি এলসি। যেমনটা প্রতিষ্ঠানটির গঠনতন্ত্রেই বর্ণিত আছে।
এলসি-র কাজের প্রভাব ছিল বেশ বড় মাপের আর তা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। প্রটেকশন অব উইম্যান ফ্রম ডমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, ২০০৫ বাস্তবায়ন অথবা এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক আচরণকে চ্যালেঞ্জ করা (বোম্বে হাই কোর্ট, ১৯৯৭) ছিল এলসি গুরুত্বপূর্ণ কাজ। এলসি আইনজীবীদের দল ৩৭৭ ধারার বিরুদ্ধে সব সময়েই ছিল সোচ্চার, যে আইনটি সমলৈঙ্গিক সম্পর্ককে অপরাধ হিসেবে চিহ্নিত করে, সেই সাথে ট্রান্সজেন্ডার পরিচয় এবং অধিকারকে বৈধতা দেয় না। সেই সাথে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ এবং কর্মনীতি ও কর্মসূচী নির্ধারণের ক্ষেত্রে এলসি বিভিন্ন সময়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গেও কাজ করেছে।

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের