লেবাননে পেজার বিস্ফোরণের যন্ত্রাংশ আমাদের তৈরি নয়: তাইওয়ানের অর্থমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৬

লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণে ব্যবহৃত কোনও যন্ত্রাংশ তাইওয়ানে তৈরি করা হয়নি। দেশটির অর্থমন্ত্রী কুয়ো জিইহ হুয়েই শুক্রবার (২০ সেপ্টেম্বর) এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি, এগুলো তাইওয়ানে বানানো হয়নি।’ এ বিষয়ে তদন্তকাজ চলছে বলে জানান তিনি।

লেবাননে হিজবুল্লাহর সদস্যদের প্রায় ৩ হাজার পেজার একযোগে বিস্ফোরিত হয়। এ ঘটনায় তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলোর বিরুদ্ধে পেজারগুলো তৈরির অভিযোগ ওঠে। কিন্তু ওই প্রতিষ্ঠান দাবি করেছে, বুদাপেস্টে অবস্থিত বিএসি কোম্পানি যন্ত্রগুলো তৈরি করেছে। বিএসিকে তাদের ব্র্যান্ড ব্যবহারের অনুমতি দিয়ে রেখেছিল গোল্ড অ্যাপোলো।

অর্থমন্ত্রী কুয়ো জিইহ হুয়েই সাংবাদিকদের আরও বলেছেন, ‘যন্ত্রে মূলত অতি সাধারণ মানের আইসি চিপ ও ব্যাটারি ব্যবহার করা হয়েছে।’

লেবাননের নিরাপত্তা বিভাগের কয়েকটি সূত্র দাবি করেছে, পেজার বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত রয়েছে। এ ঘটনায় দু’পক্ষের উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দিয়েছে। তবে হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েল।

প্রায় এক বছর ধরে চলমান গাজা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে হিজবুল্লাহ। এ জন্য ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়ে আসছে তারা। সাম্প্রতিক এই বিস্ফোরণে দু’পক্ষের মধ্যে চলমান উত্তেজনার মাত্রা বেড়ে গেছে। 

/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম