ইরানের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ‘অবমূল্যায়ন’ করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫, ১৪:৫৬আপডেট : ১৬ জুন ২০২৫, ১৬:৫৫

ইরান বারবার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। বিষয়টি প্রমাণ করছে যে ইসরায়েল প্রাথমিক হামলায় ইরানের একাধিক সামরিক কমান্ডার হত্যা করলেও তেহরান দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এমনটাই জানিয়েছেন এক বিশ্লেষক।  

কোয়িন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফট-এর ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি বলেছেন, ‘ইসরায়েলিরা ইরানের ঘুরে দাঁড়ানোর সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে।’

পারসি আরও বলেন, ‘ইসরায়েলিরা ভেবেছিল তারা ইরানের কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। কিন্তু সেই ধারণা খুব দ্রুতই ভুল প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এখন যা দেখছি তা হলো—ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করে ঢুকতে সক্ষম হয়েছে।’

এমন এক সময়ে পারসি এই মন্তব্য করেন, যখন সোমবার ভোররাতে ইসরায়েলের একাধিক স্থানে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

অবশ্য ইরান-ইসরায়েল হামলা-প্রতি হামলায় উভয় পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে। কারণ এরই মধ্যে ইরান ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে হামলার পরিসর বাড়াচ্ছে। তেহরানের বাসিন্দারা রাজধানী ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর ইসরায়েলে রাতভর বিস্ফোরণ ও আগুন দেখা গেছে। আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত শুক্রবার থেকে ইসরায়েলের নজিরবিহীন ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান, বিমানবাহিনী প্রধান এবং একজন সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান নিহত হন। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। এ হামলায় এখন পর্যন্ত ১৯ ইসরায়েলি নিহত হয়েছে। আর ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের অন্তত ২২৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে শিশুও রয়েছে।   

সূত্র: সিএনএন

/এস/এমওএফ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান