রাজপুত্রকে বরণ করতে লক্ষাধিক বৃক্ষরোপণ

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৬, ০৮:৫৯আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১০:১৭

অভিনব পদ্ধতিতে রাজপরিবারের নতুন সদস্যকে স্বাগত জানিয়েছে ড্রাগন রাজার দেশ ভুটানের মানুষ। নাচগান করে কিংবা বাজি না পুড়িয়ে রাজপুত্রকে বরণ করে নিতে দেশজুড়ে এক লাখ ৮ হাজার বৃক্ষরোপণ করেছে তারা।

বৌদ্ধ ধর্মানুসারে গাছ মানুষের স্বাস্থ্য, দীর্ঘায়ু, সুস্থতা ও সৌন্দর্যের জন্য অত্যন্ত উপকারী। রাজপুত্র যেন সবুজের মাঝে ভালোভাবে বেড়ে উঠতে পারেন তাই এই আয়োজন।

রাজপুত্রের জন্মের এক মাস পর এই উদ্যোগ নেওয়া হয়। ক্ষমতাসীন ও বিরোধীদলীয় জোটসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়।

রাজপুত্রকে বরণ করতে লক্ষাধিক বৃক্ষরোপণ

বৌদ্ধ ধর্মে ১০৮ সংখ্যাটির বিশেষ গুরুত্ব রয়েছে। তারা এই সংখ্যাকে আত্মার পরিশোধক মনে করে। তাই ১,০৮,০০০ গাছ রোপণ করা হয়েছে।

৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে রাজধানী থিম্পুর লিংকানা প্রাসাদে জন্ম হয় রাজপুত্রের। এক মাস পর গত ৬ মার্চ এ গাছগুলো লাগানো হয় বলে জানিয়েছে  জি নিউজ।

ভুটানের ৮২,০০০ পরিবারের প্রত্যেকে একটি করে গাছ লাগিয়েছেন। বাকি ২৬ হাজার গাছ স্বেচ্ছাসেবকদের দ্বারা রোপণ করা হয়েছে।

গতবছর ভুটান মাত্র এক ঘণ্টার মধ্যে ৪৯ হাজার গাছের চারা রোপণ করে বিশ্বরেকর্ড করেছিল। এবার নিজেদের আগের রেকর্ডটি ভাঙল দেশটির মানুষ। ভুটানে বর্তমানে মোট ভূখণ্ডের ৬০ শতাংশই বনাঞ্চল।

রাজপুত্রকে বরণ করতে লক্ষাধিক বৃক্ষরোপণ

উল্লেখ্য,ভুটানের বর্তমান রাজা ওয়াংচুক ভারত ও যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন। ২০০৬ সালে তিনি সিংহাসনে বসেন। ভুটানে গণতন্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছেন তিনি। ২০০৮ সালে ভুটানকে সাংবিধানিক রাজতন্ত্র ঘোষণা করা হয়। রাষ্ট্রীয় কাজে রাজার ক্ষমতা একেবারে সীমিত করে আনেন ওয়াংচুক।

২০১১ সালে জেতসুন পেমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তাদের বিয়ের অনুষ্ঠান ছিল রূপকথার মতো জাকজমকপূর্ণ। মানুষের মুখে মুখে ছিল এ নিয়ে আলোচনা।

বিশ্বে সুখী দেশ হিসেবে পরিচিত ভুটান। এ ছাড়া দেশটির নাগরিকদের মাথাপিছু আয়ও তুলনামূলক ভালো। রাজনৈতিক অস্থিরতাও নেই বললেই চলে।

১৯৬০ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভুটান। ১৯৭৪ সালে দেশটিতে প্রথম দেশি ও বিদেশি গণমাধ্যমকে সংবাদ প্রচারের অনুমোদন দেওয়া হয়। ১৯৯৯ সালে প্রথম ইন্টারনেট ও টেলিভিশন কার্যক্রমের সূচনা হয়।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম