শান্তি আলোচনায় আসাদ সরকারের নতুন শর্ত

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৬, ১০:৩৯আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১০:৪১

সিরিয়া সরকার সোমবার জেনেভায় অনুষ্ঠেয় নতুন শান্তি আলোচনায় প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে। তবে দেশটি জানিয়েছে, তারা আলোচ্যসূচি সীমিত করে দিয়েছে। আলোচনায় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে কোনও ধরনের বিতর্কের কথা নাকচ করে দিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম।

বিরোধীদের একজন মুখপাত্র বলেন, সরকারের পূর্বশর্ত আলোচনা ব্যাহত করতে পারে। এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, দুই সপ্তাহ আগে অস্ত্রবিরিত কার্যকর হওয়ার পর সহিংসতা উল্লেখযোগ্য হারে কমে গেছে।
সিরিয়ার প্রধান বিরোধী গ্রুপ হাই নেগোসিয়েশন্স কমিটি (এইচএনসি) জানিয়েছে, তারা একটি অন্তর্বর্তী সরকারের জন্য চাপ দেবে যেখানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও বর্তমান নেতৃত্বের কোনও ভূমিকা থাকবে না।

২০১১ সালের ১৫ মার্চ গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এমন ধ্বংসযজ্ঞের সাক্ষী হচ্ছেন সিরিয়ার মানুষ।

বিগত আলোচনাগুলোতে প্রেসিডেন্ট আসাদের ভাগ্য কি হবে তা ছিল অন্যতম প্রধান আলোচ্য বিষয়।

সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিসতুরা বলেন, তিনি আগামী ১৮ মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন দেখতে চান। তবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেম তা নাকচ করে দিয়েছেন।

তিনি বলেন, বাইরের কারও প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বলার অধিকার নেই। এটা কেবল সিরিয়ার জনগণের অধিকার।

তিনি বিরোধীদের পূর্ণাঙ্গ নির্বাহী ক্ষমতাসম্পন্ন অন্তর্বর্তী সরকারের দাবিরও সমালোচনা করেন।

শান্তি আলোচনায় আসাদ সরকারের নতুন শর্ত

মুয়াল্লেম বলেন, ‘বিরোধীরা যদি এই চিন্তা করে থাকে তাহলে আমি তাদেরকে এখানে এখানে না আসার জন্য বলবো। কারণ আমরা তাদেরকে ক্লান্ত করতে চাই না।’

তিনি বলেন, বিরোধীরা এটা থেকে বের হয়ে না আসলে সিরিয়া সরকারের প্রতিনিধি দল আগামী ২৪ ঘন্টার মধ্যে দামেস্কে ফিরবে।

এনইচএনসি মুখপাত্র মোনজের মাকহোস অভিযোগ করেন, মুয়াল্লেম জেনেভার কফিনে শেষ পেরেক ঠুকেছেন।

আল আরাবিয়া আল হাদাত টিভিকে তিনি বলেন, জেনেভা আলোচনা শুরুর আগেই শেষ করে দিচ্ছেন মুয়াল্লেম। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক