সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে জাতীয় ঐক্যের ডাক এরদোয়ানের

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৬, ১২:৫৫আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৩:০৮

তুরস্কের রাজধানী আঙ্কারায় রবিবারের সন্ত্রাসী হামলার ঘটনায় হুঁশিয়ারি উচ্চারণ করে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ‘সন্ত্রাসীরা বেসামরিক লোকজনকে হামলার লক্ষ্যবস্তু করছে। কারণ, তারা তুরস্কের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুদ্ধে চরমভাবে পরাজিত হচ্ছে।’ এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন তুর্কি প্রেসিডেন্ট।

১৩ মার্চ ২০১৬ রবিবার তুরস্কের রাজধানী আঙ্কারার কেন্দ্রস্থলে শক্তিশালী ওই গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২৫ জন। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কিজিলায় জেলার গুভেন পার্ক এলাকায় এ হামলা চালানো হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান

হামলার পরিপ্রেক্ষিতে দেওয়া এক বিবৃতিতে এরদোয়ান বলেন, আত্মঘাতী গাড়িবোমা হামলা তার দেশের নিরাপত্তা বাহিনীর সংকল্পকেই কেবল শক্তিশালী করবে। জাতীয় ঐক্যের ডাক দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ভবিষ্যতে হামলা ঠেকাতে তুরস্ক তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।

এরদোয়ান বলেন, ‘আমাদের জনগণের উদ্বিগ্ন হওয়া উচিত নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নিশ্চিতভাবে জয়ের মধ্য দিয়ে শেষ হবে। সন্ত্রাসবাদকে নতজানু করা হবে।’

হামলার পরপরই তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু তার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। এছাড়া তিনি তার পূর্বনির্ধারিত জর্ডান সফর স্থগিত করেছেন। হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো।

ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ন্যাটোতে আমাদের মিত্র দেশ তুরস্কের লড়াইয়ে আমাদের অংশীদারত্ব পুনরায় নিশ্চিত করছি।’

ন্যাটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গ বলেন, ‘এ ধরনের জঘন্য সহিংসতার কোনও যৌক্তিকতা থাকতে পারে না।’

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে জাতীয় ঐক্যের ডাক এরদোয়ানের

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। সরকারি সূত্রগুলো হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) সন্দেহ করছে। একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিক আলমতগুলো পর্যবেক্ষণ করে মনে হচ্ছে, এ হামলার পেছনে পিকেকে’র হাত থাকতে পারে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এফকান এলা বলেছেন, হামলার ঘটনায় তদন্তকাজ সোমবার (১৪ মার্চ) শেষ হবে। এরপর দায়ী ব্যক্তিদের নাম প্রকাশ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী মেহমেদ মুয়েজ্জিনোগলু জানিয়েছেন, ঘটনাস্থলেই ৩০ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন চারজন। নিহতদের মধ্যে দু’জন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে।

আঙ্কারার কেন্দ্রস্থলে সর্বশেষ বোমা হামলার এক মাসের কম সময়ের মধ্যে এ হামলা চালানো হলো। আগের হামলায় অন্তত ২৯ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল পিকেকে বিদ্রোহীরা। সূত্র: বিবিসি, আনাদোলু।

/এমপি/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক