পথচারীকে ঘুষি, লেবার পার্টি থেকে বরখাস্ত ব্রিটিশ এমপি

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ১৪:৩৭আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৪:৩৭

ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এক এমপিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পথচারীকে ঘুষি মারার অভিযোগে রবিবার (২৭ অক্টোবর) তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লেবার পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, ৫৫ বছর বয়সী অভিযুক্ত আইনপ্রণেতার নাম মাইক এইমসবারি। তিনি উত্তর পশ্চিম ইংল্যান্ডের রুনকর্ন ও হেলসবি অঞ্চলের প্রতিনিধি।

ওই মুখপাত্র আরও বলেছেন, যেহেতু তদন্ত চলমান আছে, তাই এইমসবারির সদস্যপদ প্রশাসনিকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তদন্তকাজে পুলিশকে এইমসবারি সহায়তা করছেন বলেও জানান তিনি।  

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে অকস্মাৎ ঘুষি মেরে বসেন এইমসবারি। ওই ব্যক্তি মাটিতে পড়ে যাওয়ার পরেও ক্রমাগত আঘাত করে যান তিনি।

ধারণকৃত অপর এক ভিডিওতে ফ্রেমের বাইরের কারও উদ্দেশ্যে চিৎকার করতে দেখা যায় এইমসবারিকে। তিনি বলছিলেন, ‘আর কোনওদিন এমপিকে হুমকি দেওয়ার দুঃসাহস করবে না।’

ঘুষি মারার ভিডিও ছড়িয়ে পড়ার আগেই, শনিবার এক বিবৃতি দিয়েছিলেন বরখাস্ত এমপি। তিনি বলেছিলেন, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে থাকাকালীন ওই পথচারী তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। বিপদের আশঙ্কাতেই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এইমসবারি দাবি করেন, ঘটনার বিষয়ে তিনি নিজে থেকেই পুলিশকে অবহিত করেছেন।

তিনি আরও বলেছেন, ‘জনসম্মুখে আমি আর কোনও মন্তব্য করব না। তবে বলে রাখছি, তদন্তকাজে আমি আন্তরিকভাবে সহায়তা করব।’

বহিষ্কৃত হওয়ার পর প্রতিক্রিয়া জানতে চেয়ে এইমসবারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন সংবাদকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি তিনি। 

/এসকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের