ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের বিবেচনা করছে মার্কিন সিনেট

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪, ২০:০১আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ২০:০১

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করতে ভোটের আয়োজন করতে যাচ্ছে মার্কিন সিনেট। গাজায় বেসামরিকদের জন্য ত্রাণ সরবরাহে বাধাদানের অভিযোগকে কেন্দ্র করে বুধবার (২০ নভেম্বর) এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এই প্রস্তাব এনেছেন স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। এক বিবৃতিতে স্যান্ডার্স বলেছেন, গাজা যুদ্ধ প্রায় পুরোপুরি যুক্তরাষ্ট্রের ট্যাক্স প্রদানকারীদের অর্থ ও মার্কিন অস্ত্র দিয়ে পরিচালিত হচ্ছে। ইসরায়েল মার্কিন সরবরাহকৃত  বোমা জনবহুল এলাকায় ফেলে শত শত বেসামরিককে হত্যা করেছে। এগুলো অনৈতিক ও অবৈধ।

ইসরায়েলের প্রতি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দিকেই শক্ত সমর্থনের কারণে প্রস্তাবগুলো পাস হওয়ার সম্ভাবনা কম হলেও তবে অনেকে আশা করছেন যে, এটি ইসরায়েলি সরকার ও প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে গাজায় বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতে সুস্পষ্ট পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে।

গাজায় ২৩ লাখ মানুষের অধিকাংশ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য সংকটের কারণে পুরো জনপদ মারাত্মক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলি ও পিটার ওয়েলচের সঙ্গে যৌথভাবে প্রস্তাবটি দাখিল করা হয়। প্রস্তাবে ১২০ মিমি মর্টার রাউন্ড ও জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন (জেডিএএম) বিক্রি বন্ধের আহ্বান জানায়। এছাড়া ডেমোক্র্যাট সেনেটর ব্রায়ান শাটজ আরেকটি প্রস্তাব এনেছেন, যেখানে ট্যাংকের গুলি বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়।

জেডিএএম বোয়িং কোম্পানির তৈরি একটি প্রযুক্তি। এটি সাধারণ বোমাকে একটি নির্ভুলভাবে গাইডেড বোমায় পরিণত করে।

২০২৩ সালের অক্টোবর মাসে হামাস সদস্যরা ইসরায়েলে হামলা চালানোর পর থেকে ইসরায়েলের পক্ষে নিজের জোরালো সমর্থন জানিয়ে আসছেন বাইডেন। তবে গত মাসে মার্কিন প্রশাসন ইসরায়েলকে জানায়, ৩০ দিনের মধ্যে গাজায় ত্রাণ প্রবাহে উন্নতি করতে ব্যর্থ হলে সামরিক সহায়তায় প্রভাব পড়তে পারে। সেই সময়সীমা শেষ হওয়ার পর অবশ্য বাইডেন প্রশাসন বলেছে, ত্রাণ সরবরাহে ধীর হলেও সন্তোষজনক অগ্রগতি অর্জন করেছে ইসরায়েল। 

/এসকে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম