নাইজেরিয়ার মসজিদে দুই নারীর হামলা, নিহত ২২

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৬, ১৬:০৫আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৬:০৫
image

নাইজেরিয়ায় নারী বোমারুর হামলায় নিহত ২২ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের মাদুগুরি অঞ্চলে এক মসজিদে দুই নারী বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ২২ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন।
বুধবার (১৬ মার্চ) বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির উপকণ্ঠে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে মাদুগুরি থেকেই বোকো হারাম নামের সন্ত্রাসী সংগঠনের উদ্ভব। সে কারণে বোকো হারাম এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে চলা বোকো হারামের তাণ্ডবে নাইজেরিয়ায় ২০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ২ লাখ ৩০ হাজার মানুষ। সূত্র: আলজাজিরা

/বিএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম