রাশিয়া ও ইউক্রেনকে দ্রুত শান্তি আলোচনা শুরু করতে আহ্বান জানালেন জাতিসংঘে চীনের দূত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪, ১৩:০৭আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৩:০৭

রাশিয়া ও ইউক্রেনকে শান্ত থাকার, সংযম অবলম্বন করার এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য দ্রুত শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং। চীনা গণমাধ্যম সিএমজি এই খবর জানিয়েছে।

ইউক্রেন ইস্যুতে বুধবার (২৭ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে কেং শুয়াং বলেন, যুদ্ধের তীব্রতা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেছেন, দুঃখজনকভাবে ইউক্রেন সংকট এখনও চলছে এবং সাম্প্রতিক লড়াই আরও তীব্র হয়ে উঠছে।

কেং আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যমত্য গঠনের জন্য বৃহত্তর প্রচেষ্টা চালাতে, যৌথভাবে শান্তি প্রচেষ্টা বাড়াতে এবং শান্তি আলোচনার প্রচারে সমন্বয় তৈরি করার আহ্বান জানায় চীন।

তিনি জানিয়েছেন, শান্তি ও রাজনৈতিক নিষ্পত্তির জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে গ্লোবাল সাউথসহ সকল পক্ষের সাথে কাজ করতে বেইজিং প্রস্তুত রয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী