ট্রাম্পের হুমকি সত্ত্বেও ব্রিকস পেমেন্ট সিস্টেমের কাজ অব্যাহত থাকবে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ব্রিকস সেটেলমেন্ট সিস্টেম বা নিষ্পত্তি ব্যবস্থা নিয়ে সামনে এগিয়ে যাওয়া চলমান থাকবে বলে দাবি করেছেন এক সিনিয়র রুশ কর্মকর্তা। তিনি শুক্রবার (৬ ডিসেম্বর) এই দাবি করেছেন বলে জানিয়েছে রুশ বার্তাসংস্থা আরআইএ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার প্যানকিনকে উদ্ধৃত করে আরআইএ জানিয়েছে, অবশ্যই এই কাজ চলবে। 

ব্রিকসের পরিকল্পিত সেটেলমেন্ট সিস্টেম তৈরির প্রক্রিয়ার দিকে ইঙ্গিত করে এ কথা বলেন তিনি। 

ট্রাম্প সম্প্রতি ব্রিকসের সদস্যভুক্ত দেশগুলোকে সতর্ক করে বলেন, তারা যদি নতুন মুদ্রা চালু করা বা মার্কিন ডলার প্রতিস্থাপনের জন্য অন্য কোনও মুদ্রাকে সমর্থন করার চেষ্টা করে, তবে তাদের পণ্যে ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে। তখন যুক্তরাষ্ট্রের 'অসাধারণ' অর্থনীতি থেকে বিদায় নিয়ে তারা যেন অন্য কাউকে খুঁজে নেওয়ার চেষ্টা করে বলেও কটাক্ষ করেছেন তিনি। 

এ বিষয়ে প্যানকিন বলেছেন, ব্রিকস প্রকৃতপক্ষে একটি নতুন আন্তর্জাতিক মুদ্রার পরিবর্তে একটি সেটেলমেন্ট সিস্টেম গঠনের দিকে কাজ করছে।

/এসকে/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের