ব্রাজিলের প্রেসিডেন্টের নতুন চিফ অব স্টাফ লুলা, প্রতিবাদে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৬, ১৩:২৭আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৩:৩১
image

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে বর্তমান প্রেসিডেন্ট দিলমা রৌসেফের চিফ অব স্টাফ করা হয়েছে। এর ফলে ‘অপারেশন কার ওয়াশ’ দুর্নীতি মামলায় তাকে ফেডারেল আদালতের জেরার মুখে পড় হবে না। তবে এই নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন শহরে তীব্র বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে।

দিলমা রৌসেফ এবং লুলা দা সিলভা

বুধবার লুলার সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্টের চার ঘন্টা আলোচনার পর লুলাকে নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। নিয়োগের পর দিলমা বলেছেন, ‘এই নিয়োগের ফলে আমার সরকার শক্তিশালী হয়েছে, কিন্তু এখানে এমন মানুষের অভাব নেই, যারা চান না সরকার শক্তিশালী হোক।’ তিনি আরও বলেন, ‘তিনি (লুলা) একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি অর্থনীতি পুনরুদ্ধার করতে কার্যকর ভূমিকা নিতে সক্ষম হবেন।’

‘অপারেশন কার ওয়াশ’ দুর্নীতি মামলায় দুই বছর ধরে তদন্ত করা বিচারক সার্জিও মোরো বুধবার দিলমা রৌসেফ, লুলা দা সিলভা সহ ওই দুর্নীতির সাথে সম্পর্কিত ফোনে কথপোকথনের  প্রায় ৫০টি গোপন রেকর্ডিং বুধবার সংবাদমাধ্যমে প্রকাশ করেন, সেখানে দেখা যায় দুর্নীতি জন্য অভিযোগ থেকে রক্ষা পেতেই লুলার ওই নিয়োগের বিষয়টি সামনে আসে।

সাও পাউলোতে বিক্ষোভ

লুলার নিয়োগের ঘোষণা আসার ঘন্টাখানের মধ্যেই হাজার হাজার মানুষ রাজধানী ব্রাজিলিয়ার রাস্তায় নেমে এই নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। একই সঙ্গে সাও পাউলো, বেলো হরিজন্তে সহ অন্যান্য বড় শহরগুলোতেও বিক্ষোভের ঘটনা ঘটে। ব্রাসিলিয়ায় পুলিশ টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেন।

সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী