সেই ম্যানেজারের গাড়িতেই বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ!

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৬, ১৫:২৭আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৬:১০
image

বিমানবন্দরে আটক ব্যাংক ম্যানেজার দিগুইতো ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) জুপিটার ব্রাঞ্চের ম্যানেজার মাইয়া সান্তো দিগুইতোর গাড়িতে তিনি ২০ মিলিয়ন পেসো (ফিলিপাইনের মুদ্রা) দেখতে পেয়েছেন। ধারণা করা হচ্ছে, ওই অর্থ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে সাইবার ডাকাতির মাধ্যমে পাচার হওয়া ৮১ মিলিয়ন ডলারের অংশ। দেশটির সিনেট তদন্ত কমিটির কাছে এক প্রত্যক্ষদর্শী এমন সাক্ষ্য দিয়েছেন। ফিলিপাইনের সংবাদমাধ্যম ইনকোয়ারার খবরটি নিশ্চিত করেছে।  
আরসিবিসি-র মাকাতি সিটির জুপিটার ব্রাঞ্চের কাস্টমার সার্ভিস প্রধান রোমুয়ালদো অ্যাগারাদো বৃহস্পতিবার সিনেট তদন্ত দলের কাছে বিপুল অংকের অর্থপাচারের বিষয়ে তার জবানবন্দী নথিভুক্ত করে এই বিষয়টি খোলাসা করেন। এই প্রত্যক্ষদর্শী জানান, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তিনি কাগজের প্যাকেটে ভরা ২০ মিলিয়ন পেসো দিগুইতোর গাড়িতে রাখতে দেখেছিলেন। ওই অর্থ ব্যবসায়ী উইলিয়াম গো-র অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছিল। ওইদিন বিকেলে জুপিটার ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাঞ্জেলা তোরেস ২০ মিলিয়ন পেসো বের করে রাখতে ক্যাশ কাউন্টারে অনুরোধ করেছিলেন।  অ্যাগারাদো বলেন, ‘তারপর বিকেল সাড়ে পাঁচটার দিকে সশস্ত্র গাড়িটি আসে, ক্যাশ সেন্টার থেকে অনুরোধ করা ২০ মিলিয়ন পেসো আমরা আগে থেকেই গুনে রেখেছিলাম।’

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের