ভিডিও বার্তায় ‘নিখোঁজ’ জাপানি সাংবাদিকের আর্তি

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৬, ১৭:২২আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৭:২৫

সিরিয়ায় নিখোঁজ হওয়া এক জাপানি সাংবাদিকের বার্তা সম্বলিত এক ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনি জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। ফেসবুকে আপলোড করা ওই ভিডিও নিখোঁজ সাংবাদিক জামপেই ইয়াসুদারই বলে নিশ্চিত করেছে জাপান সরকার। ভিডিওতে সরকারের বিরুদ্ধে নিজের ক্ষোভের কথাও জানিয়েছেন ওই সাংবাদিক। তবে সরকারের তরফে তার মুক্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টার ঘোষণা দেওয়া হয়েছে।

গত বছর জুলাই মাসে সিরিয়ায় নিখোঁজ হন ৪২ বছর বয়সী সাংবাদিক ইয়াসুদা। এতদিন পর এই প্রথম তার দিক থেকে কোন বার্তা পাওয়া গেছে।

জাপানি সাংবাদিক ইয়াসুদা

এক মিনিট দীর্ঘ ওই ফুটেজে ইয়াসুদা তার স্ত্রী, বাবা, মা ও ভাইকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি তোমাদের ভালোবাসি, আমি সবসময় তোমাদের কথা ভাবি। আমার ইচ্ছে করে তোমাদের জড়িয়ে ধরি, তোমাদের সঙ্গে কথা বলি। কিন্তু আর কখনই হয়তো তা সম্ভব হবে না।’ 

ভিডিওতে জাপান সরকারের প্রতি তার আবেদন অবহেলা করার অভিযোগও করেন ইয়াসুদা। তবে জাপানের পররাষ্ট্রমন্ত্রী অঙ্গীকার করেছেন, ইয়াসুদাকে মুক্ত করতে সাধ্যমত চেষ্টা করবে সরকার।   

জাপানের সংবাদমাধ্যম জানায়, সাংবাদিক ইয়াসুদাকে আটক করে রেখেছে আল-নুসরা ফ্রন্টের জঙ্গিরা। তবে তার জন্য কোনও মুক্তিপণ দাবি করা হয়নি।

এই ফুটেজ প্রকাশের পর ইয়াসুদার মা ও বন্ধুরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ইয়াসুদাকে নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়ার দাবি তোলেন ইয়াসুদার মা।

প্রসঙ্গত, এর আগে জাপানের আরেক সাংবাদিক কেনজি গোটো এবং কন্ট্রাক্টর ইউকোয়াকে হত্যা করে আইএস সদস্যরা। সে সময়ো জাপান সরকারের প্রতি নিষ্ক্রিয় থাকার অভিযোগ ওঠে। সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/     

সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম