টিকটকের ওপর আলবেনিয়াতে ১ বছরের নিষেধাজ্ঞা 

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, ২৩:০৯আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:০৯

টিকটকের ওপর এক বছরের জন্য  নিষেধাজ্ঞা জারি করেছে আলবেনিয়া। গত মাসে এক টিনএজার নিহত হওয়াকে কেন্দ্র করে শিশুদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ায় শনিবার (২১ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। 

দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনার পর নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

রামা বলেন, এক বছরের জন্য আমরা সম্পূর্ণরূপে টিকটক বন্ধ রাখব। আলবেনিয়ায় টিকটক থাকবে না।

টিকটকের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামের মতো বেশ কয়েকটি ইউরোপীয় দেশে শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আগে,  নভেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমের সম্পূর্ণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অনুমোদন করেছে অস্ট্রেলিয়া।

টিকটকসহ সামাজিক মাধ্যমগুলোর ওপর দায় চাপিয়ে রামা বলেছেন, এগুলো যুবকদের মধ্যে সহিংসতা উসকে দিচ্ছে। 

১৪ বছর বয়সী এক স্কুলছাত্রের হত্যাকে কেন্দ্র করে সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে। গত নভেম্বরে এক সহপাঠীর হাতে ছুরিকাঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সামাজিক মাধ্যমে তাদের মধ্যে তর্কাতর্কি থেকে ওই হত্যাকাণ্ড হয়েছিল। 

এই নিষেধাজ্ঞা আগামী বছরের শুরুতে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

/এসকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম