নিউ ইয়র্কের সাবওয়েতে নারীকে আগুনে পুড়িয়ে হত্যা, সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:১০ আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:১০

যুক্তরাষ্ট্রে সাবওয়ে ট্রেনে ঘুমন্ত এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭:৩০ টায়  ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি ট্রেনে ওই নারী বসে ছিলেন। এক পুরুষ হঠাৎ করে তার কাছে গিয়ে একটি লাইটার দিয়ে তার পোশাকে আগুন ধরিয়ে দেয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ঘটনার আগে তাদের মধ্যে কোনও কথোপকথন হয়নি। তাদের পূর্বপরিচিত হওয়ার প্রমাণও পুলিশের হাতে নেই।

পুলিশ কর্মকর্তারা ঘটনার সময় স্টেশনে টহলরত অবস্থায় ছিলেন। আগুন লাগার খবর পেয়ে তারা ছুটে যান।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ সংবাদ সম্মেলনে জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একজন মানুষকে আগুনে সম্পূর্ণভাবে দগ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন।
এক প্রত্যক্ষদর্শীর মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ধূসর হুডি পরিহিত একজন ব্যক্তি প্ল্যাটফর্মের একটি বেঞ্চে বসে ছিলেন। তার পোশাকের সঙ্গে সন্দেহভাজনের পোশাকে সাদৃশ্য পাওয়া যায়।

বেঞ্চে বসে থাকা ব্যক্তিই হামলাকারী কিনা, তা ঘটনাস্থলে প্রাথমিকভাবে থাকা পুলিশ কর্মকর্তারা বুঝতে পারেননি। তারা ওই নারীকে বাঁচাতে আগুন নেভানোর জন্য অগ্নিনির্বাপক ব্যবহারে ব্যস্ত ছিলেন। তবে ঘটনাস্থলেই ওই নারীকে মৃত ঘোষণা করা হয়।

ওইদিনই সাবওয়ে ব্যবহার করার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ এখনও নিহতের পরিচয় ও হামলার উদ্দেশ্য অনুসন্ধান করছে।

/এসকে/
সম্পর্কিত
ইথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, সংযমের প্রতিশ্রুতি সেনাবাহিনীর
দ. আফ্রিকায় বারে বন্দুক হামলায় নিহত ১৭
৬০ বছর রাজনীতি করেও বিজেপির প্রতি কেন অসন্তুষ্ট অমরিন্দর সিং
সর্বশেষ খবর
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি-নিষিদ্ধ লীগ: আবু হানিফ
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি-নিষিদ্ধ লীগ: আবু হানিফ
সিটির রায়ের প্রভাব পড়েছে মাঠে? ইংল্যান্ডের হারে বাড়ছে রহস্য
সিটির রায়ের প্রভাব পড়েছে মাঠে? ইংল্যান্ডের হারে বাড়ছে রহস্য
পাহাড়ের কোলে মহামায়া লেকে নৌভ্রমণে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা
পাহাড়ের কোলে মহামায়া লেকে নৌভ্রমণে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা
ঠাকুরগাঁও-১ আসনে ভালো নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর: সিইসি
ঠাকুরগাঁও-১ আসনে ভালো নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর: সিইসি
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী