মার্কিন ক্ষেপণাস্ত্র নিয়ে ফিলিপাইনের বক্তব্যে চীনের সমালোচনা  

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করলো চীন। ম্যানিলার বক্তব্যকে ভিত্তিহীন অভিযোগ ও চীনের ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টির প্রতি বিদ্বেষমূলক বলে বুধবার (২৫ ডিসেম্বর) মন্তব্য করেছে বেইজিং। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্টো টিওডোরো মঙ্গলবার বলেছিলেন, চীনের অব্যাহত বিরোধিতা সত্ত্বেও তাদের দেশে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন অনুমোদনের অধিকার ফিলিপাইনের রয়েছে। 

ম্যানিলাতে অবস্থিত চীনা দূতাবাস এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, টিওডোরোর বক্তব্য আদর্শিকভাবে পক্ষপাতদুষ্ট। নিজের বিবৃতির মাধ্যমে তিনি স্নায়ুযুদ্ধকালীন মানসিকতা ও সেখান থেকে উৎসারিত গোষ্ঠীগত সংঘাত উসকে দিচ্ছেন। 

ফিলিপাইনে মোতায়েন করা মাঝারি পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা টাইফুন তাৎক্ষণিকভাবে প্রত্যাহারেরও দাবি জানিয়েছে তারা।  

এ বিষয়ে ম্যানিলায় অবস্থিত চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে রয়টার্স। তবে অন্যপাশ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। 

ফিলিপাইনের সংবাদমাধ্যমে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র মোতায়েনে চীনা সরকারের এক মুখপাত্রের বিরোধিতার জবাব দিতে মঙ্গলবার ওই বক্তব্য দিয়েছেন বলে দাবি করেছেন টিওডোরো। 

/এসকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান