কৃষ্ণসাগরে ছড়িয়ে পড়া তেল পরিষ্কার করছে রাশিয়া, ক্রিমিয়ায় জরুরি অবস্থা জারি 

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৫, ২১:৫১আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ২১:৫১

ইউক্রেনের কাছ থেকে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়াতে শনিবার (৪ জানুয়ারি) আঞ্চলিক জরুরি অবস্থা জারি করেছে রাশিয়া। গত মাসে কৃষ্ণসাগরে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় কার্চ প্রণালির দুপাশে বিষাক্ত বালু ও মাটি পরিষ্কারের মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

রাশিয়া নিযুক্ত গভর্নর মিখাইল রাঝবোঝায়েভ জানিয়েছেন, তেল ছড়িয়ে পড়ার প্রভাবে নতুনভাবে সামান্য দূষণের নমুনা পাওয়া গেছে, যা তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন করা প্রয়োজন। তাই সেভাস্তোপোল শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এতে প্রয়োজনে স্থানীয়দের সাময়িকভাবে বাড়ি ছেড়ে যাওয়ার মতো আদেশ দিয়ে কর্তৃপক্ষ দ্রুত তাদের কাজ সম্পন্ন করতে পারবে।  

কৃষ্ণ সাগর ও অ্যাজভ সাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় কার্চ প্রণালি। এটি ক্রিমিয়ার কার্চ উপদ্বীপকে রাশিয়ার ক্রাসনোডার অঞ্চল থেকে পৃথক করেছে।

রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ৮৬ হাজার মেট্রিক টনের বেশি দূষিত বালু ও মাটি পরিষ্কার করেছেন। 

গত ১৫ ডিসেম্বর প্রবল ঝড়ে তেলবাহী দুটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়ে কৃষ্ণ সাগরে তেল ছড়িয়ে পড়েছিল। ওই দুর্ঘটনায় একটি ট্যাঙ্কার ডুবে যায় ও অন্যটি তীরের কাছে আটকা পড়ে।

সৈকতের বালু থেকে বিষাক্ত ও কটুগন্ধ যুক্ত জ্বালানি তেল পরিষ্কারে ১০ সহস্রাধিক কর্মী নিযুক্ত আছেন। এদিকে, পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, তেল ছড়িয়ে পড়ায় অসংখ্য সামুদ্রিক পাখি, ডলফিন ও শুশুক মারা গেছে।  

জরুরি পরিষেবা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, রাশিয়ার কুবান অঞ্চল ও ক্রিমিয়া থেকে দুর্ঘটনায় বিষাক্ত হয়ে যাওয়া মাটি সংগ্রহ করা হয়েছে। মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সুরক্ষামূলক পোশাক পরিহিত কর্মীরা বিষাক্ত মাটি নির্ধারিত ব্যাগে পুরছেন ও মাটি পরিষ্কার করছেন।

রুশ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় দুই হাজার ৪০০ মেট্রিক টন তেলপণ্য ছড়িয়ে পড়েছিল বলে ধারণা বিশেষজ্ঞদের।

রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার শিকার ট্যাঙ্কারগুলো অর্ধশত বছরের পুরোনো। সেগুলো মোট নয় হাজার ২০০ মেট্রিক টন বা ৬২ হাজার ব্যারেল তেল পণ্য বহন করছিল।

ছড়িয়ে পড়া জ্বালানি ছিল এম-১০০ গ্রেডের ভারী জ্বালানি তেল। এগুলো ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমে যায়। সাধারণ তেলজাতীয় পদার্থের মতো এগুলো পানির পৃষ্ঠে ভেসে না থেকে পানির তলদেশে ডুবে যায় বা পানিতে নিমজ্জিত থাকে।

/এসকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান