‘ভারত মাতা কি জয়’ স্লোগানের বিরুদ্ধে ফতোয়া

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৬, ১৪:২০আপডেট : ২০ মার্চ ২০১৬, ১২:৪২

ভারতের হায়দ্রাবাদের প্রধান ইসলামি বিদ্যাপীঠ জামিয়া নিজামিয়া ঘোষণা করেছে, ‘ভারত মাতা কি জয়’ স্লোগানটি যৌক্তিকতা ও মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের বিরোধী। শুক্রবার সৈয়দ গুলাম সামদানি আলি কাদেরি তার ঘোষণায় বলেন, মুসলিমদের জন্য এই স্লোগান দেওয়া সিদ্ধ নয়।

‘ভারত মাতা কি জয়’ স্লোগানের বিরুদ্ধে ফতোয়া

এই ঘোষণার ব্যাখ্যা দিয়ে জামিয়া নিজামিয়ার ফতোয়া বিভাগের প্রধান মুফতি আজিমুদ্দিন লেখেন, মানুষ মানুষকে জন্ম দেয়। ভারতকে  তাই মা বলে ঘোষণা করা অযৌক্তিক। তিনি বলেন, ‘মানুষের মা মানুষই হয়। কোনও ভূখণ্ড বা অন্য কোনও প্রাণী মানুষকে জন্ম দিতে পারে না। ফলে কোন ভূখণ্ডকে মা বলে সম্বোধন করা প্রকৃতির নিয়মবিরুদ্ধ, ইসলামের নিয়মও একই কথা বলে।’

তিনি তার লেখায় আরও জানান, ভারতকে কেউ মাতা হিসেবে দেখতে চাইলে সেটা একটা আলাদা বিশ্বাস। কেউ তা ধারণ করতেই পারে তবে অন্যদের জোর করতে পারবে না। তিনি আরও লেখেন, ‘ভারতের মুসলিমরা দেশকে ভালোবাসে।’

এই ফতোয়া নিয়ে বেশ কিছু আলোচনা হয় সামাজিক মাধ্যমে। অনেকেই দাবি করেন, মানুষ যে দেশে জন্মায় সেই দেশকে তার মাতৃভূমি বলা হয়। পুরো পৃথিবীতেই এই উপমা প্রচলিত রয়েছে। দেশকে সম্মান ও ভালোবাসা প্রদর্শনের একটি পদ্ধতি এটি। একে আক্ষরিক অর্থে নেওয়া যথাযথ নয়। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।

/ইউআর/বিএ/        

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম