স্পেনে স্কি লিফট ধসে আহত অন্তত ১৭ 

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫, ২১:৫৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২১:৫৬

স্পেনের আরাগন অঞ্চলে একটি রিসোর্টে স্কি লিফট ধসে পড়ার ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। শনিবারের (১৮ জানুয়ারি) এই দুর্ঘটনায় নয়জনের অবস্থা অত্যন্ত গুরুতর ও আটজন গুরুতর আহত বলে জানিয়েছে আঞ্চলিক সরকার। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় ৮০ জন এখনও স্কি রিসোর্ট আসতুনের চেয়ারলিফটে ঝুলন্ত অবস্থায় আটকা পড়ে আছেন।

স্পেনের স্কিয়ারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় আসটুন স্কি রিসোর্ট দেশটির হুয়েস্কা প্রদেশে ফ্রান্সের সীমান্তের কাছে পিরিনিজ পর্বতমালায় অবস্থিত।

এক প্রত্যক্ষদর্শী বলেছেন, মনে হচ্ছে কোনও একটি ক্যাবল খুলে গেছে, চেয়ারের ঝাঁকিতে মানুষ ছিটকে পড়ে গেছেন।

ক্যাবল ভাঙার কারণ এখনও জানা যায়নি।

রিসোর্টের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। আহতদের মধ্যে বিদেশিরা রয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি। আটকা পড়া স্কিয়ারের উদ্ধারে একাধিক হেলিকপ্টার কাজ করছে ও আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক