গাজা যুদ্ধবিরতির বিরোধিতা করে অবশেষে ইসরায়েলি মন্ত্রীর পদত্যাগ 

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৫, ১৬:০৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:০৯

গাজা যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে রবিবার (১৯ জানুয়ারি) পদত্যাগ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। দেশটির কট্টর জাতীয়তাবাদী ও ধর্মভিত্তিক দল জিউইশ পাওয়ার পার্টির নেতা তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বেন গাভিরের দলের পক্ষ থেকে জানানো হয়, মন্ত্রিসভায় থাকা তাদের দলের সদস্যরা পদত্যাগ করেছেন। গাজা যুদ্ধবিরতির বিরোধিতা করে তারা সরকার থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার বেন গাভির জানিয়েছিলেন, হামাসের সঙ্গে চুক্তিতে সম্মত হলে জোট সরকার থেকে সরে যাবে তার দল। কেবল যুদ্ধ শুরু হলেই তারা আবার ফিরে আসতে আগ্রহী।  

নেয়ানিয়াহু সরকার থেকে জিউইশ পাওয়ার পার্টি আলাদা হয়ে যাওয়ায় সরকার জোট সরকারের পতন বা যুদ্ধবিরতি বাতিল হয়ে যাওয়ার কোনও আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে জোট ছোট হয়ে যাওয়ায় বেকায়দায় পড়তে পারেন নেতানিয়াহু।

জিউইশ পাওয়ার পার্টি এক বিবৃতিতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিন্দা জানিয়ে বলেছে, এর মাধ্যমে কয়েশ হত্যাকারী  দায়মুক্তি পাবে ও গাজায় ইসরায়েলি বাহিনীর অর্জন ফিকে হয়ে যাবে। তবে নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করার কোনও প্রচেষ্টা চালাবে না বলেও নিশ্চিত করেছে তারা।

 

/এসকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী