আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিলেন আব্দেসলাম

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৬, ১০:৫৮আপডেট : ২০ মার্চ ২০১৬, ১১:০৯
image

প্যারিসে হামলার প্রধান সন্দেহভাজন ও হামলাকারীদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি সালাহ আব্দেসলাম জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, স্টাড দি ফ্রান্সে তার আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু পরবর্তীতে, তিনি তার মত পরিবর্তন করেন বলে প্রসিকিউটরদের জানিয়েছেন।

সালাহ আব্দেসলাম

ফ্রাঙ্কো মলিনস সাংবাদিকদের বলেন, ‘সালাহ আজ (শনিবার) তদন্তকারীদের জানিয়েছেন, তিনি স্টাড দি ফ্রান্সে আত্মঘাতী হামলা চালাতে চেয়েছিলেন এবং পরবর্তীতে তা থেকে সরে আসেন।’ মলিনস আরও বলেন, ‘তাকে ওই হামলা থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করতে হবে।’ তিনি জানান, এটি আব্দেসলামের প্রথম জিজ্ঞাসাবাদ, তাই তা সতর্কতার সাথে নিতে হবে।

মলিনস জানান, প্যারিস হামলায় আব্দেসলামের কেন্দ্রীয় ভূমিকা ছিল। বিস্ফোরক সরবরাহ করেছিলেন বলে আব্দেসলাম নিজেও স্বীকার করেছেন।

বেলজিয়ামে আব্দেসলামকে গ্রেফতারের একদিন পরই তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। তার আইনজীবী জানিয়েছেন, তাকে ফ্রান্সে পাঠানো হবে, তবে তার আগে পুলিশের সঙ্গে তার সহযোগিতা করতে হবে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ফ্রান্সে পাঠাতে প্রায় তিন মাস লেগে যেতে পারে।

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম