মন্ত্রী পরিষদে থাকছেন না সু চি!

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৬, ১৩:১০আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৩:১০
image

মিয়ানমারের নতুন সরকারের মন্ত্রী পরিষদে থাকছেন না গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি, এমনটাই জানিয়েছেন নিরঙ্কুশ জনসমর্থন অর্জন করা ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)-এর এক মুখপাত্র। তবে সু চি দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

অং সান সু চি

এনএলডি মুখপাত্র জও মিন্ট মং জানিয়েছেন, অং সান সু চি সম্ভবত পার্লামেন্টে দলীয় প্রধানের দায়িত্ব পালন করবেন, কিন্তু সরকারে থাকবেন না। তিনি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব বেশি সমস্যা হয়নি। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায় যে, অনেক পার্লামেন্ট সদস্য রয়েছেন, যাদের অনেক প্রভাব রয়েছে, কিন্তু তারা মন্ত্রী পরিষদে অংশ নেন না। এখানেও তেমনটাই। তিনি ক্ষমতাসীন দলের প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। আর তাতে ওই দলের দ্বারা গঠিত সরকারকেও নেতৃত্ব দিতে সক্ষম হবেন।’

পার্লামেন্ট কর্মকর্তা এবং নির্বাচিত সদস্যরাও মিয়ানমারের সংবাদমাধ্যম মিয়ানমার টাইমসকে জানিয়েছেন, সম্ভবত সু চি মন্ত্রী পরিষদে যুক্ত হচ্ছেন না।

গত সপ্তাহে পার্লামেন্টে থিন কিয়াও প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি সু চির বিশ্বস্ত এবং ঘনিষ্ট উপদেষ্টা। ধারণা করা হচ্ছে, তিনি সু চির প্রতিনিধি হিসেবেই দায়িত্ব পালন করবেন। তবে দেশ চালানোর ক্ষেত্রে সু চির পরিকল্পনা সম্পর্কে থিন কিয়াও এখনও কিছু জানাননি।

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম