ধর্ম ও সন্ত্রাসবাদের সম্পর্ক নেই: মোদি

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৬, ১৩:৪০আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৩:৫৩
image

সুফি সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী বিপন্ন মানবিক পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিত বিশ্ব সুফি সম্মেলনকে খুবই তাৎপর্যপূর্ণ উল্লেখ করে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘গোটা বিশ্ব মিলে আমরা আসলে একটাই পরিবার।’ ১৭ মার্চ সম্মেলনে দেওয়া ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী ভারতীয় সমাজের বৈচিত্র্য নিয়ে কথা বলেছেন। ধর্ম ও সন্ত্রাসবাদের সম্পর্ক নেই উল্লেখ করে তিনি সুফিবাদকে নিয়ে সন্ত্রাসবাদ মোকাবেলা এবং ভালোবাসা-মানবিকতা-ন্যায়ভিত্তিক সমাজ গড়ার তাগিদ দিয়েছেন।
সম্মেলনে ইসলামকে সুমহান ধর্ম বলে উল্লেখ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। সভ্যতায় ইসলামের অবদানের কথা বলতে গিয়ে ১৫ শতকের মধ্যে বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য, স্থাপত্য ও বাণিজ্যে তাদের দুর্দান্ত অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরেন। বিশ্বের সহিংস বাস্তবতায় সুফিদের আশার আলো বলে আখ্যা দেন নরেন্দ্র মোদি। সুফি সম্মেলনকে শান্তি ও ন্যায়বিচার এবং ভালোবাসা ও সহিষ্ণুতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
বর্তমান বাস্তবতায় সন্ত্রাসবাদ ও চরমপন্থার ভয়াবহ উত্থানের প্রসঙ্গ তুলে ধরে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদের কোনও সম্পর্ক নাই। সন্ত্রাসবাদের নানান যুক্তি থাকলেও তার একটিও বৈধ নয় বলে উল্লেখ করেন তিনি। মোদি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কোনও ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। মানবতাবিরোধীদের বিরুদ্ধে মানবতা আর ধর্মের লড়াই। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সুফিবাদের বার্তাকে সামনে আনার তাগিদ দিয়েছেন তিনি।
/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম