ট্রাম্পের নেতৃত্বে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় সম্মত জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৫, ২৩:৩২আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২৩:৩২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বললেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে তিনি এ কথা বলেছেন। পাশাপাশি ট্রাম্পের নেতৃত্বে টেকসই শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন জেলেনস্কি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেছেন, শুক্রবার হোয়াইট হাউজের বৈঠকের আলোচনা সঠিকভাবে এগোয়নি। যা হয়েছে সেটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। এখন সব কিছু স্বাভাবিক করার সময় হয়েছে।

জেলেনস্কির এই বক্তব্য প্রকাশের সময়টি বেশ কৌতূহলোদ্দীপক। এর কয়েকঘণ্টা আগে আচমকাই এক ঘোষণায় কিয়েভের জন্য সামরিক সহায়তা স্থগিতের কথা জানায় ওয়াশিংটন। গত শুক্রবার হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকে অপ্রত্যাশিতভাবে উত্তপ্ত বাক্যবিনিময় জড়িয়ে পড়েন দু নেতা। এক পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে তার আচরণের জন্য ক্ষমা চাইতে বলেন।

ওই পোস্টে জেলেনস্কি আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে আমি ও আমার দল প্রস্তুত।

তার বক্তব্যে ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তা আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়া নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। এ পদক্ষেপের মাধ্যমে প্রকাশ্যে হোয়াইট হাউজের দীর্ঘদিনের ইউক্রেন নীতিতে ব্যাপক পরিবর্তন এনে প্রকাশ্যে মস্কোর প্রতি ঝুঁকে পড়ার প্রবণতা প্রকাশ করলেন ট্রাম্প।

কিছুদিন আগে হোয়াইট হাউজে নাজেহাল হওয়া ইউক্রেনীয় নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধিতে নিজের আগ্রহ প্রকাশ করে বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্র অনেক অবদান রেখেছে। আমরা সেজন্য কৃতজ্ঞ।

তিন বছরের যুদ্ধের অবসানে ইউক্রেনীয়রাই সবচেয়ে বেশি আগ্রহী উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, আমরা কেউ একটা অসীম যুদ্ধের আবর্তে আটকা পড়তে চাই না। টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যতদ্রুত সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসতে ইউক্রেন প্রস্তুত আছে।

/এসকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের