ইসরায়েলি আগ্রাসন শুরু হলে জিম্মিদের হত্যা করা হবে: হামাস

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৫, ১৩:৫৩আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৪:১৭

ইসরায়েলের পক্ষ থেকে গাজায় কোনও আগ্রাসী কর্মকাণ্ড চালানো হলে জিম্মিদের হত্যা করার হুমকি দিয়েছে হামাস। বৃহস্পতিবার (৬ মার্চ) গোষ্ঠীটির এক মুখপাত্র এ কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর জানিয়েছে।

বুধবার হামাসের কাছে থাকা সব জিম্মিকে ছেড়ে দেওয়ার জন্য নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই প্রতিক্রিয়ায় এই বিবৃতি দেয় হামাস।

আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, হুমকি ধামকি দিয়ে কোনও লাভ হবে না। আমরা যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। আমাদের বিরুদ্ধে কোনও রকম আগ্রাসন শুরু হলেই জিম্মিদের হত্যা করা শুরু হবে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে সব জিম্মিকে অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন ট্রাম্প। নইলে ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন,হামাসের নেতাদের উদ্দেশে বলছি, সুযোগ থাকতে গাজা ছেড়ে পালান। আর গাজাবাসীদের প্রতি আমার বক্তব্য হলো, জিম্মিদের ছেড়ে দিলে আপনাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। যুক্তিসংগত সিদ্ধান্ত নিন। অবিলম্বে জিম্মিদের ছেড়ে দিন। নইলে চড়া মূল্য পরিশোধ করতে হবে।

রবিবার ক্যাবিনেট বৈঠকের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, গাজায় এখনও ২৪ জন জিম্মি জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, অন্তত ৩৫ জন জিম্মির মৃত্যু হয়ে থাকতে পারে। এডান আলেকজান্ডার হলেন গাজায় জীবিত থাকা শেষ মার্কিন-ইসরায়েলি নাগরিক।

/এসকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী