নর্থ মেসিডোনিয়ার নৈশক্লাবে আগুন, নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৫, ১৫:৩৯আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৫:৩৯

বলকান অঞ্চলের দেশ নর্থ মেসিডোনিয়ার একটি নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া, আহত হয়েছেন শতাধিক। রবিবার (১৬ মার্চ) স্থানীয় সময় ভোররাত তিনটায় আগুনের সূত্রপাত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, পুরো ক্লাবে আগুন ছড়িয়ে পড়েছে। রাজধানী শহর স্কোপজে থেকে প্রায় একশ কিলোমিটার পূর্বের কোচানি শহরে ক্লাবটি অবস্থিত।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জনপ্রিয় হিপ হপ ব্যান্ড এডিএন-এর কনসার্টের জন্য সেখানে দেড় হাজারের মতো মানুষ উপস্থিত ছিলেন। 
স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, পাইরোটেকনিক ডিভাইস থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

পুরো ক্লাবে আগুন ছড়িয়ে পড়ে। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম

কনসার্ট বা বিভিন্ন অনুষ্ঠানে দর্শকের দৃষ্টিনন্দন অভিজ্ঞতার জন্য এ ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। এগুলো আগুনের স্ফুলিঙ্গ তৈরি ও ছড়িয়ে দিতে সক্ষম। সঠিক নিরাপত্তা মেনে চললে এগুলো ব্যবহারে কোনও ঝুঁকি না থাকলেও, কর্মীদের অদক্ষতা বা ভুলের কারণে দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

উপস্থিত দর্শকদের কাছ থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে, মঞ্চের পাইরোকিনেটিক ডিভাইস থেকে স্ফুলিঙ্গ সিলিঙে স্পর্শ করে। সেখান থেকেই অকস্মাৎ আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।

এই ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স তোসকোভস্কি।

অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী হ্রিসতিজান মিকোসকি। তিনি বলেছেন, একদিনেই দেশ অনেক তরুণ প্রাণ হারিয়েছে। এটি তাদের জন্য অত্যন্ত কষ্টের একটা দিন।

তিনি আরও বলেছেন, অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় এবং পরিণতি সামাল দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

/এসকে/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি