বিমসটেকে সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৫, ১৫:৩৫আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৬:০৫

বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাতটি দেশের জোট বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা একটি চুক্তি স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে বিমসটেক মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তিটি সই করেন।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক যোগাযোগ  বৃদ্ধির জন্য ওই চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তার বক্তব্যে একটি অভিন্ন বিমসটেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পারস্পরিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, বিমসটেক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সঠিকভাবে বাস্তবায়ন করতে চাইলে আঞ্চলিক বাণিজ্য গুরুত্বপূর্ণ। বাণিজ্যে সঠিক অগ্রগতি অর্জনের মাধ্যমে বাস্তবমুখী ও সহযোগিতাপূর্ণ ফলাফল পাওয়া সম্ভব।

এছাড়া, বৈঠকে অংশগ্রহণকারীরা ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া আলোচ্যসূচি তৈরি করেছেন। শুক্রবার আলোচনার সময় এটি যাচাই করা হবে।

/এসকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী