‘আমাকে ছাড়িয়ে নিন’, হামাসের ভিডিওতে ইসরায়েলি জিম্মির আবেদন

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ১৭:১৯আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৭:১৯

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার (১২ এপ্রিল) এক ব্যক্তির বয়ান সম্বলিত ভিডিও প্রকাশ করেছে। ওই ব্যক্তিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে আটক হওয়া এক জিম্মি হিসেবে দাবি করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তারিখবিহীন ভিডিওটিতে ওই ব্যক্তি নিজেকে এডান অ্যালেক্সান্ডার বলে পরিচয় দেন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন সদস্য এবং মার্কিন-ইসরায়েলি নাগরিক। গাজায় ৫৫১ দিন ধরে তাকে আটকে রাখা হয়েছেন বলে দাবি করেন অ্যালেক্সান্ডার।

ওই ভিডিওবার্তায় বন্দিত্ব এখনও শেষ না হওয়ার কারণ জানতে অ্যালেক্সান্ডার। মুক্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি।

ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের সপ্তাহব্যাপী শুরু হওয়ার প্রাক্কালে ভিডিওটি প্রকাশ করে হামাস। ভিডিও দেখার পর ওই ব্যক্তিকে অ্যালেক্সান্ডার হিসেবে চিহ্নিত করেছে তার পরিবার। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অ্যালেক্সান্ডারসহ আরও ৫৮ জিম্মি গাজায় যতদিন আটক থাকবে, ততদিন মুক্তির কোনও উৎসব পালন করা সম্ভব নয়।

উল্লেখ্য, পাসওভার হচ্ছে মুক্তি বা স্বাধীনতা উদযাপনের আয়োজন।

যুদ্ধ চলাকালে হামাস এর আগেও বিভিন্ন ভিডিও প্রকাশ করেছে, যেখানে জিম্মিরা মুক্তির জন্য অনুরোধ জানিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা আগের ভিডিওগুলোকে প্রোপাগান্ডা বলে উল্লেখ করেছেন, যা সরকারকে চাপের মধ্যে ফেলার কৌশল বলে তারা মনে করেন। যুদ্ধ এখন ১৮তম মাসে গড়িয়েছে।

চলতি বছর ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতির সময় হামাস ৩৮ জন জিম্মি মুক্তি দিয়েছিল। তবে মার্চ নাগাদ এসে, যুদ্ধের স্থায়ী অবসানে না গিয়ে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে বেঁকে বসে হামাস। এরপর গাজায় ফের স্থল ও বিমান হামলা শুরু করে ইসরায়েল।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, গাজাকে অসামরিকীকরণ এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে হামাস বলছে, কেবল যুদ্ধ সমাপ্তির চুক্তি হলেই জিম্মিদের মুক্তি দেওয়া হবে। এর আগে তারা অস্ত্র ত্যাগ করবে না।

গাজা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। 

/এসকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম