লিবিয়ার রাজধানীতে চলছে সংঘাত, আতঙ্কে স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৫, ১৫:৪২আপডেট : ১৪ মে ২০২৫, ১৫:৪২

টানা দ্বিতীয়দিনের মতো তীব্র সংঘাত প্রত্যক্ষ করলো লিবিয়া। সশস্ত্র গোষ্ঠীর গুরুত্বপূর্ণ এক নেতার মৃত্যুর পর বুধবার (১৪ মে) সকাল পর্যন্ত পাল্টাপাল্টি হামলা চলেছে বলে জানিয়েছেন দেশটির রাজধানী ত্রিপলির অধিবাসীরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ত্রিপলির ঘনবসতিপূর্ণ এলাকায় হানাহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটিতে কর্মরত জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ইউএনএসএমআইএল। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছে তারা।

একদিকে যখন সোমবার থেকে সাম্প্রতিক এই সংঘাতের সূত্রপাত হয়, সে সময় বিভক্ত দেশটির জাতীয় ঐক্যের সরকারের (গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি বা জিএনইউ) প্রেসিডেন্ট আবদুলহামিদ আল-দেবেইবাহ তার ক্ষমতা সুসংসত করছেন বলে রয়টার্সের কাছে খবর রয়েছে। উল্লেখ্য, প্রেসিডেন্ট দেবেইবাহ তুরস্কের একজন মিত্র হিসেবে পরিচিত।

ত্রিপলিতে চলমান সংঘর্ষ দীর্ঘস্থায়ী হলে রাজধানীর বাইরের সশস্ত্র গোষ্ঠীগুলোও এতে জড়িয়ে পড়তে পারে। ফলে ২০২০ সালের যুদ্ধবিরতির পর লিবিয়ায় যে আপাত শান্ত অবস্থা বিরাজ করছিল তা হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

দেশটির ইংরেজি সংবাদমাধ্যম লিবিয়ান অবজার্ভার জানিয়েছে, দেবেইবাহ সমর্থিত ট্রিপল ফোর ব্রিগেড এবং স্পেশাল ডেটারেন্স ফোর্সের (রাদা) মধ্যে বুধবারের মূল সংঘর্ষ শুরু হয়। রাদা হচ্ছে ত্রিপলি ভিত্তিক শেষ শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী, যা দেবেইবাহের নিয়ন্ত্রণে নেই।

ত্রিপলির বিভিন্ন এলাকায় আটকে পড়া বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ শুরু হওয়া এ সহিংসতা তাদের আতঙ্কিত করে তুলেছে। দাহরা এলাকায় বসবাসকারী এক ব্যক্তি বলেন, এতটা ভয়ানক পরিস্থিতি কল্পনাও করিনি। গোলাবারুদের হাত থেকে বাঁচতে পরিবার নিয়ে একটি ঘরে আশ্রয় নিয়েছি।

লিবিয়ায় ২০১১ সালে ন্যাটো সমর্থিত অভ্যুত্থানের পর দীর্ঘদিনের শাসক মুয়াম্মর গাদ্দাফির পতন হয়। এরপর থেকে অস্থিতিশীলতার ঘেরাটোপে আটকা পড়ে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রফতানিকারক দেশটি। পরিস্থিতি এতোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহীদের কোন্দলে ২০১৪ সালে দেশটি কার্যত দুভাগ হয়ে পড়ে। তবে ২০২০ সালের যুদ্ধবিরতির মাধ্যমে মারাত্মক যুদ্ধের আপাত অবসান হয়।

/এসকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম