নাসার প্রশাসক পদে ইলন মাস্কের বন্ধুর মনোনয়ন বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৫, ১৮:৩৯আপডেট : ০১ জুন ২০২৫, ১৮:৩৯

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রশাসক পদে মনোনীত জ্যারেড আইজ্যাকম্যানের নাম শনিবার (৩১ মে) আকস্মিকভাবে প্রত্যাহার করেছে হোয়াইট হাউজ। টেসলা মালিক ইলন মাস্কের ঘনিষ্ঠ মিত্র হিসেবে তিনি বহুল পরিচিত। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পূর্বের সংযুক্তি পর্যালোচনার পর, আমি নাসা প্রধান হিসেবে জ্যারেড আইজ্যাকম্যানের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। আমি শিগগিরই নতুন একজনের নাম প্রকাশ করব, যিনি আমেরিকার স্বার্থকে মহাকাশে অগ্রাধিকার দেবেন।

বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে, সে বিষয়ে কোনও আভাস পাওয়া যায়নি।

আইজ্যাকম্যানের মনোনয়ন বাতিলের ঘোষণা মহাকাশ শিল্পে সংশ্লিষ্ট অনেককে অবাক করেছে। আগামী সপ্তাহেই তার মার্কিন সিনেটে বহুল প্রতীক্ষিত মনোনয়ন নিশ্চিতের সভায় অংশ নেওয়ার কথা ছিল।

আকস্মিক এই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে ট্রাম বা হোয়াইট হাউজের পক্ষ থেকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

মনোনয়ন প্রত্যাহারের ঘোষণার পর এক্সে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আইজ্যাকম্যান। তিনি লিখেছেন, চলমান অস্থিরতার কারণে আমরা বুঝতে না পারলেও, আমি জানি এই কাজের জন্য দেশপ্রেমিক ও যোগ্য অনেক ব্যক্তি রয়েছেন। আমার মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের সময় সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি। আমার যাত্রায় প্রেসিডেন্ট ট্রাম্প, সিনেট এবং আরও যারা সমর্থন করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ট্রাম্প প্রশাসন থেকে মাস্ক সরে যাওয়ার পরদিনই তার ঘনিষ্ঠ মিত্রের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত এলো। ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকেই সরকারি ব্যয় সংকোচনের জন্য সরকারি সক্ষমতা বিভাগের (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে) বিশেষ কর্মী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার মাস চারেকের প্রশাসনিক দায়িত্বে উচ্চপদস্থ অনেক কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর খবর পাওয়া গেছে।

আইজ্যাকম্যানের মনোনয়ন প্রত্যাহার নিয়ে সংবাদমাধ্যমের কাছে কোনও বক্তব্য দেওয়ার অনুরোধে সাড়া দেননি টেসলা মালিক। তবে পুরো বিষয়টি নিয়ে অবগত এক কর্মী বলেছেন, এই সিদ্ধান্তে স্পষ্টতই হতাশ হয়েছেন মাস্ক।

আইজ্যাকম্যানের মনোনয়ন বাতিলের খবর প্রচার হওয়ার পর এক্সে মাস্ক লিখেছেন, আইজ্যাকম্যানের মতো উদারমনা এবং দক্ষ মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

/এসকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের